চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে গিয়ে কেডস পাল্টাতে হয়েছিল ফুটসাল চ্যাম্পিয়নদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 31, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলাদেশ। নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে ফুটসাল দল করেছিল বাফুফে। ভিন্ন ফরম্যাটে খেলতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন দলের সদস্যরা। থাইল্যান্ডে গিয়ে কেডসও পরিবর্তন করতে হয়েছিল মাসুরা-সাবিনাদের।

শিরোপাজয়ী বাংলাদেশ ফুটসাল দল এসেছিল চ্যানেল আই ভবনে। শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা ছিল। পরে চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জুতার বিষয়টি উঠে আসে।

জুতার বিষয়টি খোলাসা করেছেন ফরোয়ার্ড কৃষ্ণারাণী সরকার। জানান, মূলত সারফেসের কারণে কেডস পরিবর্তন করতে হয়েছিল।

কৃষ্ণা বলেন, ‘ওখানে আসলে সারফেসটা অন্যরকম ছিল। আমরা শেষ একটা ম্যাচ খেলছি মনে হয় বাস্কেটবল মাঠ ছিল। আসলে সব কেডসের সোলগুলা ওখানে কাজ করে না। গ্রিপের একটা ব্যাপার আছে।’

ফুটসাল নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন কৃষ্ণা, আসলে ফুটসাল, এটা নতুন আমাদের কাছে। এর আগে আমরা ১৮তে (২০১৮) খেলেছি, কিন্তু সেরকম মানে এত চ্যালেঞ্জিং ছিল না, আমরা তেমন কিছু জানতাম না। কিন্তু এবার আমরা যখন মাঠে নামি, সবকিছু জেনেশুনেই মাঠে নামি, আমাদের খেলতে হবে, আমাদের টার্গেট পূর্ণ করতে হবে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নেমেছিলাম।’

চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে চান কৃষ্ণা। বললেন, ‘আসলে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের কাছে বরাবরই ভালো লাগে। আর প্রায় ২০১৪ থেকে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি টানা, এইজ লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত। চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা আমরা রেখে যেতে চাই, চ্যানেল আইতেও আমরা আসতে চাই বরাবরের মতো।’

Tags: কৃষ্ণাচ্যানেল আইফুটসালমেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

‘সাফজয়ীদের দিকে নজর দিলে এশিয়া কাপ জেতা কঠিন হবে না’

Next Post

রাজধানীতে পানির ট্যাংকের পাইপে ঝুলছিল হাত বাঁধা মরদেহ

Next Post

রাজধানীতে পানির ট্যাংকের পাইপে ঝুলছিল হাত বাঁধা মরদেহ

বিশ্বকাপ: শেষ ম্যাচে জিম্বাবুয়েকে আড়াইশ পেরোনো লক্ষ্য দিল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT