বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহে হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে দিনাজপুরসহ উত্তরের জনপদ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিনে মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রান্তিক আর শ্রমজীবী মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।







