চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৬৪ জেলার দর্শক দেখবে মিঠুর ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 01, মার্চ 2023
in বিনোদন
A A
‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে নূর ইমরান মিঠু পরিচালিত প্রশংসিত ছবি ‘কমলা রকেট’।

এদিন বিকেল ৫টায় দেশের সব শিল্পকলা একাডেমিতে দর্শকরা ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেখতে পারবেন।

এটি নূর ইমরান মিঠু পরিচালিত প্রথম ছবি। ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। দেশের প্রেক্ষাগৃহ ছাড়াও দেশ বিদেশের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীসহ গুরুত্বপূর্ণ পুরস্কারও অর্জন করেছে ছবিটি। এমনকি দীর্ঘদিন ধরে ছবিটি চলছে বিশ্বের অন্যতম স্ট্রিমিং জায়ান্ট স্ক্রিন নেটফ্লিক্সেও।

‘কমলা রকেট’ এর জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নিয়েছিলেন নির্মাতা মিঠু।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Tags: ইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটছবিডমিনিক গোমেজতৌকীর আহমেদনূর ইমরান মিঠুবাপ্পা শান্তনুমোশাররফ করিমলিড বিনোদনশহীদুল্লাহ সবুজশিল্পকলাসামিয়া সাঈদসিনেমাসুজাত শিমুলসেওতি
Previous Post

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফন্তেইন মারা গেছেন

Next Post

টার্গেট যখন বাইক ও বাইকার

Next Post
ঢাকার রাস্তায় যানজটের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টার্গেট যখন বাইক ও বাইকার

বাংলালিংক ও হায়ার-এর মধ্যে চুক্তি স্বাক্ষর, কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক ও হায়ার-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT