চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিচি-ভাবনার হাত ধরে ঢাকায় ‘কলকাতার ভাবী’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 19, নভেম্বর 2022
in বিনোদন
A A
ঢাকায় কলকাতার ভাবীর হাত ধরে উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে কলকাতার পোশাক বিক্রিতে জনপ্রিয় প্লাটফর্ম ‘কলকাতার ভাবী’। এতো এই প্লাটফর্মটি ছিলো শুধু অনলাইনে। অভিনেত্রী রিচি সুলাইমান ও আশনা হাবীব ভাবনার হাত ধরে এবার রাজধানী ঢাকায় চালু হলো ‘কলকাতার ভাবী’।

শুক্রবার রাজধানীর বেইলী রোডের নাভানা বেইলি স্টারের লেবেল-২ এ ‘কলকাতার ভাবী’ শোরুমটির উদ্বোধন করেন রিচি ও ভাবনা। এতোদিন যারা কলকাতার ভাবীকে শুধু অনলাইনেই পেয়েছেন এখন থেকে তারা আউটলেটেও পাবেন।

কলকাতার ভাবীর উদ্বোধনে এসে অভিনেত্রী রিচি সুলাইমান বলেন, এটি একটি দারুণ সুযোগ। আমি যতদূর জানি ঢাকার অনেকেই কলকাতার জামা কাপড়ের প্রতি আগ্রহ রয়েছে। কিন্তু সময় ও নানা কারণে কলকাতায় গিয়ে শপিং করার সুযোগ হয়ে উঠে না। কলকাতার ভাবীর মাধ্যমে এখন থেকে তারা ঢাকাতে বসেই কলকাতার দারুণ দারুণ কালেকশন নিতে পারবেন।

আউটলেটের উদ্বোধনে এসে ভাবনা বললেন, আমার পরিচিত অনেকেই কলকাতার ভাবী থেকে পোশাক নেন। আমি নিজেও নেই। এতোদিন প্রতিষ্ঠানটি শুধু ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে কলকাতার পোশাক পৌঁছে দিয়েছে। এবার ফিজিক্যালি এলো। আমি মনে করি যারা কলকাতায় শপিং করতে পছন্দ করেন, সেখানকার জামা কাপড় পরতে পছন্দ করেন তারা এখন থেকে কলকাতার ভাবী থেকে সহজেই শপিং করতে পারবেন।

কলকাতার ভাবীর উদ্যোক্তা ফয়সাল রাজিব। তিনি জানান, গুণগত মান ও প্রতিশ্রুতী রক্ষায় আপোষ না করায় তিন বছরের মধ্যেই ‘কলকাতার ভাবী’ ঢাকার নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

কলকাতার ভাবী মূলত ছিলো একটি ফেসবুক পেজ। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ফেসবুকে যাত্রা শুরু হয। কেবল কলকাতার পোশাকই বিক্রি করা হয় এতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজটির বেশ ক্রেতাপ্রিয়তা।

Tags: অভিনেত্রীআশনা হাবীব ভাবনানাটকভাবনারিচি সোলায়মান
Previous Post

সাভারে মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Next Post

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপায় তিন বন্ধু নিহত

Next Post
খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপার দৃশ্য, ঢাকা শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাক চাপায় তিন বন্ধু নিহত

নোয়াখালীতে বন্দুকসহ তরুণ গ্রেপ্তার, পুলিশ escorting suspect. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বন্দুকসহ তরুণ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT