চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ জুলাই ওটিটিতে আসছে ‘কলকাতা ডায়েরিজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 14, জুলাই 2024
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে থাকছেন, অন্যজন নারীর পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’। এটি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনায় রাশেদ রাহা।

‘কলকাতা ডায়েরিজ’-এ অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। আরও আছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ প্রমুখ।

জানা যায়, ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কলকাতার নিউটাউন, রাজারহাট অঞ্চলে। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় আছেন কাজী জাফরিন মুন। সংগীত পরিচালনায় এহসান রাহী।

গল্পে দেখা যাবে, শ্রীলেখা একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করেন দর্শনা। বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন)। জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবুও অতীত তার পিছু ছাড়ে না। শুরু হয় নতুন গল্প।

শ্রীলেখা মিত্র-এর বক্তব্য, ‘কলকাতা ডায়েরিজে আমার নাম অনামিকা। আমি এখানে শর্মির (দর্শনা বণিক) বস। কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরেনার মধ্যে রয়েছি, ফলে খুব ক্লোজ সম্পর্ক আমার শর্মির সাথে। দুই বোনের মতো। বড় দিদির মতো একটু শাসনও করি। সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়। আমরা একসাথে পার্টিও করি। শর্মি তার বন্ধু পিকে-কে ইন্ট্রোডিউস করে। সুতরাং আমাদের সঙ্গে সে-ও থাকে। আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

দর্শনা বণিক-এর বক্তব্য ‘এই ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে আলাদা। তার কারণ, আমি প্রথমবার রাশেদ রাহা, শ্রীলেখা মিত্র এবং সিফাত আমিনের সাথে কাজ করেছি। গল্পটা বাংলাদেশে লেখা হয়েছে। কিন্তু পুরো শুটিংটা হয়েছে কলকাতায়। এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। কলকাতা ডায়েরিজ মূলত বন্ধুত্বের গল্প, সম্পর্কের গল্প। আজকের দিনের শহরের একটা গল্প। আমার চরিত্রটি (শর্মি) আজকের দিনের সঙ্গে খুব রেলিভেন্ট। আমি যে চরিত্রটা প্লে করেছি, সে রকম চরিত্র প্রচুর আছে আমাদের আশপাশে। গল্পটির সঙ্গে দর্শক রিলেট করতে পারবেন।’

Tags: খায়রুল বাসার নির্ঝররাশেদ রাহা
Previous Post

আর্জেন্টিনাই ফাইনালে জিতবে, মনে করছেন নেপথ্যের কারিগর

Next Post

বঙ্গভবনে স্মারকলিপি দিতে কোটাবিরোধী শিক্ষার্থীদের গণযাত্রা

Next Post
কোটাবিরোধী শিক্ষার্থীদের গণযাত্রা ও স্মারকলিপি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে স্মারকলিপি দিতে কোটাবিরোধী শিক্ষার্থীদের গণযাত্রা

অর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি তার জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যা চেয়েছি জীবন তার চেয়ে বেশি দিয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT