চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 10, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রীড়া দলের জন্মদিনের অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়া সংগঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী ১২ আগস্ট প্রয়াত কোকোর জন্মদিনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে, জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ আগস্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা, পরে তার কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন রয়েছে। ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তার কর্মময় জীবন তুলে ধরতে এ আয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে কোকোর ভূমিকা রয়েছে। বিসিবিতে দায়িত্ব পালনের সময় হাই-পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম চালুর উদ্যোগ নেন। এর মাধ্যমে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পেশাদার ক্রিকেটে প্রস্তুতির সুযোগ তৈরি হয়।

ক্রিকেটের প্রতি গভীরভাবে অনুরক্ত এ ক্রীড়া সংগঠক প্রতিভাবান ক্রিকেটার তৈরির পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পেশাদার প্রস্তুতির উপর গুরুত্ব দিয়েছিলেন। কোকোর ৫৭তম জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে তার ক্রীড়াঙ্গনে অবদান স্মরণ করার পাশাপাশি পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে।

Tags: কোকোক্রীড়া দলখালেদা জিয়াজিয়াউর রহমানবিএনপিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

Next Post

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

Next Post
ছাত্ররা ফলাফল দেখছে, কিছু ছাত্র উচ্ছ্বাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT