চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি-রোহিতের শূন্যতা পূরণ কঠিন হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 01, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা আলোচনা করছে মাঠে, পরস্পরের সঙ্গে যোগাযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম খারাপ যাচ্ছে। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে সুবিধা করতে পারেননি বিশ্বজয়ী অভিজ্ঞ দুজনই। টেস্টে দুজনের এমন পারফরম্যান্সে অবসরের আলোচনা উঠেছে।

অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যানও এমন কথা বলছেন। তার ধারণা, ভারতীয় ক্রিকেটের গভীরতা এতটা যে দুই তারকার বিদায়ের অভাব পূরণ করতে কষ্ট করতে হবে না। তাদের জায়গা নেয়ার জন্য ভারতীয়দের অনেকেই প্রস্তুত রয়েছেন।

লেম্যান বলেছেন, ‘দেখুন, যখনই তারা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেক এবং আগামী কয়েকদিনের মধ্যেই হোক না কেনো, তারা (বিরাট কোহলি, রোহিত শর্মা) অনেকদিন ধরে ভারতের দুর্দান্ত খেলোয়াড়।’

‘প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি তরুণ খেলোয়াড়রা দলে আসছে এবং পরবর্তী পর্যায়ে ভালো খেলছে। ভারতীয় ক্রিকেটের গভীরতা এতবেশি যে, আমি হলে খুব বেশি চিন্তা করতাম না। যখনই এ দুজন অবসর নেয়ার সিদ্ধান্ত নেবে, তখনই অনেক প্রতিভাবান তরুণ দলে থাকবে, যা ভারতীয় ক্রিকেটকে ভালো অবস্থানে নিয়ে যাবে।’

এবছর ১৪টি টেস্ট খেলে ২৪.৭৬ গড়ে ৬১৯ রান করেছেন রোহিত শর্মা। এরমধ্যে দুটি সেঞ্চুরির সাথে দুটি হাফসেঞ্চুরি আছে। অন্যদিকে ১০ ম্যাচ খেলা কোহলি ২৪.৫২ গড়ে ৪১৭ রান করেছেন। এসময়ে মাত্র একটি সেঞ্চুরি ও একটি ফিফটির দেখা পেয়েছেন। দুজনের বোর্ডার-গাভাস্কার সিরিজও ভালো যাচ্ছে না।

Tags: অস্ট্রেলিয়াকোহলিভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি

Next Post

যুক্তরাষ্ট্রে পথচারীদের উপর দিয়ে চালানো হলো গাড়ি, নিহত ১০

Next Post
পথচারীদের উপর গাড়ি চালানোর ঘটনা, নিহত ১০, পুলিশ ও জরুরি সেবা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে পথচারীদের উপর দিয়ে চালানো হলো গাড়ি, নিহত ১০

মাস্ক ও ট্রাম্পের ছবি, আলোচনা ও সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি রাতে ২ হাজার ডলার খরচে ট্রাম্পের খুব কাছেই থাকছেন মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT