চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েও হারের কষ্টে কান্না লুকালেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 22, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি মাঠে বসে কষ্টে চোখের জল মুছছেন, হারের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন নিজের ষষ্ঠ সেঞ্চুরি। যা দিয়ে ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির সিংহাসনে বসেছিলেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আবারও হাঁকিয়েছেন শতক। বনে গেছেন আইপিএল ইতিহাসের সর্বাধিক সাত সেঞ্চুরি মালিক। তবুও হতে পারেননি জয়ের নায়ক। গুজরাটের কাছে ৬ উইকেটে হেরে প্লে-অফের আগেই বিদায় নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

কোহলির আইপিএল ট্রফিটা অধরাই থেকে গেল। সর্বোচ্চটা নিংড়ে দিয়েও শিরোপার ছোঁয়া পাচ্ছেন না। ম্যাচ শেষে ড্রেসিংরুমে বসে থাকা ভারতের সাবেক অধিনায়ককে পেয়ে বসেছিল রাজ্যের হতাশা। আইপিএলের ট্র্যাজিক নায়ক হওয়াটা কিছুতেই যেন মানতে পারছিলেন না। চোখ করছিল ছলছল। কান্না লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাও করলেন। মাঠে নেমে তাকে পা ভাঁজ করে শুয়ে পড়তে দেখা গেল।

অথচ ব্যাট হাতে যখন নতুন রেকর্ড গড়লেন, কোহলি হয়তো কল্পনাও করেননি ম্যাচ শেষে এমন হারের যন্ত্রণায় ডুবতে হবে। সেঞ্চুরির পর করেছিলেন নজরকাড়া উদযাপন, গ্যালারিতে উপস্থিত স্ত্রী ও বলিউড নায়িকা আনুশকা শর্মা প্রিয়তমর প্রতি ছুঁড়ে দিচ্ছিলেন একের পর এক উড়ন্ত চুমু। ৬১ বলে ১৩ চার ও এক ছক্কায় ১০১ রানের অপরাজিত ইনিংস খেলা কোহলির প্রতি পুরো গ্যালারি ও ডাগআউট দাঁড়িয়ে জানিয়েছে সম্মান।

সেঞ্চুরির পর উচ্ছ্বাস নিয়ে দিয়েছিলেন সাক্ষাৎকার। বলেছিলেন, ‘আমি দারুণ অনুভব করছিলাম। অনেকেই ভেবেছিল আমার টি-টুয়েন্টিতে ধার কমে যাচ্ছে। মোটেও তেমন অনুভব করি না। আবারও নিজের সেরা টি-টুয়েন্টি ক্রিকেট খেলছি বলেই মনে করি। নিজে থেকেই বেশ উপভোগ করছি। এভাবেই টি-টুয়েন্টি ক্রিকেটটা খেলি। মাঠে ফিল্ডিংয়ের ফাঁক বুঝে হিট করি। অনেকবেশি বাউন্ডারি মারি এবং পরিস্থিতি অনুকূলে থাকলে বড় ইনিংস খেলি।’

আইপিএল ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে কোহলি পরপর দুই ম্যাচে সেঞ্চুরির নজির গড়েছেন। এমন নজির গড়েছিলেন শিখর ধাওয়ান ও জস বাটলার। রেকর্ড গড়ার পরও আসরের সর্বোচ্চ সেঞ্চুরির রাজার মুখে স্পষ্ট ছিল হৃদয়ভাঙার যন্ত্রণা। শুভমন গিলের ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের অপরাজিত ইনিংসের কাছে আত্মসমর্পণ করে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে বেঙ্গালোর।

Tags: আইপিএল-২০২৩ গুজরাটকোহলিবেঙ্গালোররেকর্ডলিড স্পোর্টসসেঞ্চুরি
Previous Post

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

অভিনেত্রী তাজিন আহমেদকে হারানোর ৫ বছর

Next Post

অভিনেত্রী তাজিন আহমেদকে হারানোর ৫ বছর

শরীয়তপুরে যানবাহন ও রাস্তাঘাটের দৃশ্য, শব্দ দূষণের সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে বেড়েই চলেছে শব্দ দূষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT