চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির দীর্ঘ ক্যারিয়ারের রহস্য জানালেন দ্রাবিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 20, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ভারতের কোচ রাহুল দ্রাবিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তিনি নিঃসন্দেহে এই দলের অনেক খেলোয়াড়ের জন্য, ভারতের অনেক ছেলে-মেয়ের কাছে সত্যিকারের অনুপ্রেরণা। তার সংখ্যাগুলো এবং পরিসংখ্যান নিজেই সেকথা বলে। রেকর্ড বইয়ে সবই রয়েছে। আমি মনে করি পর্দার আড়ালে তার প্রচেষ্টা এবং কাজ দেখাটা দারুণ ব্যাপার। তিনি ৫০০তম ম্যাচ খেলবেন, এটাতেই আসল ব্যাপারটা প্রতিফলিত হচ্ছে।’

পোর্ট অব স্পেনে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়ে কথাগুলো বলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। একইসঙ্গে জানালেন নিয়মানুবর্তিতা ও ফিটনেস নিয়ে কাজ করাই তার ক্যারিয়ার দীর্ঘ হওয়ার মূল রহস্য।

২০২৩ সাল কোহলির জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী মাসে তার আন্তর্জাতিক ক্রিকেটের ১৫ বছর পূর্ণ হবে। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার সুযোগ তার সামনে থাকছে।

সামগ্রিক পরিকল্পনায় কোহলিকে কোথায় দেখেছেন দ্রাবিড়? বললেন, ‘নিজেকে যেভাবে তিনি শৃঙ্খলিত রাখেন, যেভাবে অনুশীলন এবং ফিটনেস বজায় রাখেন, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসাটা অনেক খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা।’

‘তিনি এখনও খুব শক্তিশালী, ভীষণ ফিট। ৫০০টি ম্যাচ খেলেও ১২-১৩ বছর ধরে একই অবস্থানে থাকার পরও শক্তি এবং উৎসাহ থাকাটা সত্যিই দারুণ। এটা সহজ নয়। পর্দার পেছনে অনেক কঠোর পরিশ্রমের কারণে এটি তার কাছে এসেছে। তিনি ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আরও খেলা চালিয়ে যেতে ইচ্ছুক। এটা একজন কোচের জন্য দুর্দান্ত। দেখতে পাচ্ছেন যে অনেক তরুণ খেলোয়াড় তার দিকে তাকিয়ে থাকবে এবং এতে অনুপ্রাণিত হবে।’

দ্রাবিড় প্রথম কোহলির সাথে ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছিলেন। একবছর পরে তারা ওয়ানডেতে জাতীয় দলের জার্সিতে খেলেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সতীর্থ ছিলেন। এবার গুরু-শিষ্য হিসেবে উইন্ডিজ সফরে আছেন।

অতীত স্মরণ করে দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়ের ভাষ্য, ‘বিরাটের যাত্রা দেখতে ভালো লাগছে। যখন খেলছিলাম, তখন সে একজন যুবক। গত ১৮ মাসে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তাকে কিছুটা জেনেছি। তার সাথে যোগাযোগ করেছি, তাকে ব্যক্তিগতভাবেও জেনেছি। এসব খুব মজার ছিল। সত্যিই উপভোগ করেছি। নানাভাবে অনেককিছু শিখেছি।’

Tags: ওয়েস্ট ইন্ডিজকোহলিদ্রাবিড়ভারতভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
Previous Post

বিএনপি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না: প্রধানমন্ত্রী

Next Post

তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে বিশ্বজয়ী আর্জেন্টিনা, ব্রাজিল?

Next Post
বাংলাদেশ ফুটবল দল বিশ্বজয়ী আর্জেন্টিনার সাথে ম্যাচের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে বিশ্বজয়ী আর্জেন্টিনা, ব্রাজিল?

ঢাকা জেলা চেয়ারম্যান অফিসের প্রবেশদ্বার, জনসাধারণের জন্য খোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরকে হত্যার দায়ে জামাতাসহ ৮ জনের ফাঁসির আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT