চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরু ট্র্যাজেডি: ১১ জনের মৃত্যুতে কোহলির দায় দেখছে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 17, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
জনতা ও পুলিশ, বেঙ্গালুরু ট্র্যাজেডি, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর পর প্রথমবার আইপিএল শিরোপার স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের শিরোপা উল্লাস ছিল দেখার মতো। সেই উদযাপন পরিণত হয়েছিল শোকেও। বেঙ্গালুরুতে উদযাপনের সময় পদদলিত হয়ে মারা যান ১১ জন। এ ঘটনায় বিরাট কোহলির দায় দেখছে কর্নাটক সরকার। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, রাজ্য ক্রিকেট সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়ী করা হয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রাণহানির ঘটনায় চলমান মামলায় কর্ণাটক সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। হাইকোর্টে জমা দেয়া প্রতিবেদনে উদযাপন অনুষ্ঠান আয়োজনে অনুমতি না নেয়া ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেছে সরকার।

বেঙ্গালুরু ট্র্যাজেডির নেপথ্যে বিরাট কোহলির একটি ভিডিওকে দায়ী করেছে সরকার। আদালতে তাদের যুক্তি, কোহলির ওই ভিডিও’র কারণে প্রচুর মানুষ জড়ো হয়। পাশাপাশি, পুলিশ কর্মকর্তারা আরসিবির ভৃত্যের মতো কাজ করেছেন বলে যুক্তি দিয়েছে তারা।

৪ জুন সকালে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগমাধ্যম পেজে কোহলিকে দিয়ে প্রচার চালানো হয়। ভিডিওতে কোহলি ভক্ত-সমর্থকদের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এতে প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি জনসমাগম হয়। পরে অবশ্য সেই ভিডিও বার্তা পেজ থেকে সরিয়ে নিয়েছে বেঙ্গালুরু।

পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রাজ্য ক্রিকেট সংস্থা এবং আরসিবির মধ্যে যোগাযোগের অভাবকে দায়ী করেছে সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস ও কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা জনসমাগম ব্যবস্থাপনার বিশদ বিবরণ দিতে ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ফ্র্যাঞ্চাইজিটিকে শহর প্রদক্ষিণ ও স্টেডিয়ামে উদযাপনের অনুমতি না দিলেও তারা দ্বিগুণ প্রচার চালিয়েছে।

ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরু পুলিশকে আরসিবি এবং ডিএনএ এন্টারটেইনমেন্টের কর্মকর্তাদের গ্রেপ্তার এবং পদদলিত হওয়ার ঘটনাগুলোর তদন্তের নির্দেশ দেন। ৬ জুন পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালে এবং ডিএনএর দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নীতিমালা প্রণয়ন করেছে আনছে বোর্ড।

Tags: আইপিএলআদালতকর্ণাটককোহলিবিসিসিআইবেঙ্গালুরুভারতলিড স্পোর্টস
Previous Post

সিনেমার পাঁচ কিংবদন্তীকে সম্মাননা জানাবে লোকার্নো

Next Post

গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

Next Post
সরকারি সেবা সংস্থার লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের বিমান হামলার ছবি, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের তাণ্ডব: দফায় দফায় বিমান হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT