চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-আনুশকার দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা- এমন খবর দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এমন তথ্য দেন। পরে সেই ভুল তথ্য ছড়ানোর জন্য ক্ষমাও চেয়েছেন এবি।

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পরিবার সবকিছুর আগে সেটা আমি ইউটিউব চ্যানেলেও বলেছি। তবে এটাও বলছি, আমি একটি ভয়ঙ্কর ভুল করেছি। তথ্যটা পুরোপুরি ভুল ছিল, একেবারেই সঠিক না।’

‘আমি মনে করি বিরাটের পরিবারের জন্য যা জরুরি, সেটিই সবকিছুর ঊর্ধ্বে অগ্রাধিকার পাবে। তার পরিবারে কী ঘটছে তা কেউ জানে না। কেবল তার মঙ্গল কামনা করতে পারি। তার বিরতির কারণ যা-ই হোক না কেন, আশা করি তিনি এখান থেকে আরও শক্তিশালী, ভালো এবং সতেজ প্রত্যাবর্তন করতে পারবেন।’

কোহলি ছুটি নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছিল- মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত ভারতের সাবেক অধিনায়ক। তখন এমন গুজবকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানান ৩৫ বর্ষী ক্রিকেটারের ভাই বিকাশ।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। পরের দুটিতেও খেলছেন না। ভারত মহাতারকার শেষ ম্যাচটিতে খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

Tags: আনুশকাকোহলিডি ভিলিয়ার্সভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

বঙ্গবন্ধু মেডিক্যালের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা

Next Post

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা শুরু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণা শুরু

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT