চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত মাস পর ওয়ানডে দলে ফিরলেন রোহিত-কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা মাঠে একসঙ্গে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলি এবং রোহিত শর্মা

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ দিন পর ফিরবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। চলতি মাসে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টুয়েন্টিতে ভারতকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই ওয়ানডে দলে থাকবেন এ দুই ব্যাটার। সবশেষ এ বছরের মার্চে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কোহলি-রোহিত।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য এখনও পুর্ণাঙ্গ দল ঘোষণা করেনি বিসিসিআই। শনিবার ঘোষণা করা হবে দল, তবে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়ানডে দলে থাকছেন ৩৮ বর্ষী রোহিত এবং ৩৬ বর্ষী কোহলি। এশিয়া কাপ শেষ হতেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচ টেস্ট খেলছে ভারত। যার কারণে বিশ্রাম পাচ্ছেন না অনেক ক্রিকেটার। রোহিত ওয়ানডে দলের অধিনায়ক থাকবে কিনা সে বিষয়েও আলোচনা করবে বোর্ড।

গণমাধ্যমগুলো জানায়, দলে ডাক পেতে পারেন অভিষেক শর্মা। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এবং রিশভ প্যান্ট থাকছেন না দলে। এশিয়া কাপ এবং টানা টেস্ট খেলার কারণে বোর্ড বিশ্রাম দিতে পারে শুভমন গিলকে। গিলের সাথে আলোচনা করে বোর্ড ঠিক করবে তাকে বিশ্রাম দেয়া হবে কি না।

২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত-কোহলি। রোহিত ২০২৪ সালের ডিসেম্বরে এবং কোহলি চলতি বছরের জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচ খেলেন, এরপর টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন।

১৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজটি, এরপর ২৩ তারিখ দ্বিতীয় ওয়ানডে এবং ২৫ তারিখ শেষ ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে ভারত। ২৯ অক্টোবর প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুদল। এরপর যথাক্রমে ৩১ অক্টোবর, ২, ৬ এবং ৮ নভেম্বর বাকি টি-টুয়েন্টি মাঠে গড়াবে।

Tags: আস্ট্রেলিয়াওয়ানডেকোহলিভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, দেখা যাবে বাংলাদেশেও

Next Post

দেশের ৫৬ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেই না: সালাহউদ্দিন আহমেদ

Next Post
সালাহউদ্দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৫৬ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেই না: সালাহউদ্দিন আহমেদ

তিনজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, একে অপরের পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন রাফী ও আলিমুজ্জামান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT