চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে কতবার ব্যবহার করবেন সানস্ক্রিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 23, এপ্রিল 2024
in লাইফস্টাইল
A A
সানস্ক্রিন ক্রিম লাগাচ্ছেন একজন তরুণী, সূর্য থেকে রক্ষা জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমের দিনে রোদের তাপদাহ চলতে থাকে। এরমধ্যে ঘর থেকে সানস্ক্রিন ছাড়া বের হওয়ার কথাতো ভাবাই যায় না। শুধু সানস্ক্রিন না এ গরমে বাইরে বের হলে ব্যাগে পানির বোতল, ছাতা, রুমাল, সানগ্লাসটি রাখতেই হবে।

তবে যে সানস্ক্রিন আমরা দিনের শুরুতে একবার ব্যবহার করছি তা কি সারাদিনের ত্বকের সুরক্ষায় যথেষ্ট? চিকিৎসকরা বলেন, ত্বকের যত্নে সব সময় ব্যাগে সানস্ক্রিন রাখা জরুরি।

ভারতের চিকিৎসক শুভম সাহা বলেন, সানস্ক্রিন ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই অবহেলা থাকে, অথচ ত্বক ভাল রাখতে সানস্ক্রিন ব্যবহার করা ভীষণ জরুরি। শুধু মেয়েরাই নয়, ছেলেদেরও মেনে চলতে হবে এই নিয়ম। সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই সানস্ক্রিনের মূল কাজ। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে, এ ছাড়া ত্বকে অকালে বয়সের ছাপও পড়ে না।

যেভাবে সানস্ক্রিন ব্যবহার করবেন
১) অনেকে সানস্ক্রিন ব্যবহার করেন গরমে রোদে বের হওয়ার আগে। সানস্ক্রিন শুধু গরমের প্রসাধনী নয়। বাইরে তাই রোদ থাকুক কিংবা বৃষ্টি, অথবা কনকনে ঠাণ্ডা সানস্ক্রিন সব সময়েই মাখতে হবে।

২) শুধু মুখে সানস্ক্রিন লাগালে চলবে না। গলা, কান, হাত ও পা, অর্থাৎ, শরীরের খোলা অংশে কিন্তু সানস্ক্রিন লাগানো জরুরি। তাই এই সব জায়গায় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। রান্না করার সময়ে আগুনের তাপেও ত্বকের ক্ষতি হয়। ত্বক ভাল রাখতে বাড়িতেও সানস্ক্রিন লাগাতে পারেন।

৩) বাড়ি থেকে বের হওয়ার সময়ে সানস্ক্রিন লাগিয়ে নিলেই চলবে না! রোদে বেরোলেই ঘামের জন্য সানস্ক্রিন কিছু ক্ষণের মধ্যেই উঠে যায়। সারা দিনে দুই ঘণ্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাইরে বের হলেই ব্যাগে সানস্ক্রিন রাখুন। এক বার সানস্ক্রিন লাগিয়ে বাড়ি থেকে বেরোনোর দু’ঘণ্টা পর ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে আবার সানস্ক্রিন মাখতে হবে।

৪) সানস্ক্রিন মাখার সময়ে একটু বেশি পরিমাণেই ব্যবহার করুন। হাতে একটু সময় রেখে পুরোটা ত্বকের সঙ্গে মিশে যেতে দিন। প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার ৩০ মিনিট আগেই সানস্ক্রিন মেখে নিন। তা হলে তা ত্বকে ভাল ভাবে মিশে যাবে।

সানস্ক্রিন কেনার আগে কোন বিষয়ে নজর দিতেই হবে
১) এসপিএফ-এর মাত্রা যেন ৩০ অথবা তার থেকে বেশি থাকে।

২) ফুল কভারেজ দেবে, ঘাম প্রতিরোধ করবে আর ওয়াটার রেজ়িস্ট্যান্ট হবে, এমন সানস্ক্রিন বাছাই করুন।

৩) সানস্ক্রিনটি ইউভিএ আর ইউভিবি, দু’টির বিরুদ্ধেই সুরক্ষা দিতে পারবে কি না, যাচাই করতে হবে।

৪) সানস্ক্রিনের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে প্রোটেকশন গ্রেড অর্থাৎ, পিএ লেভেলের দিকে নজর দিতে হবে। পিএ লেভেল ৩ হলে ভাল।

Tags: ব্যবহারসানস্ক্রিন
Previous Post

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Next Post

ইউরোতে ২৬ সদস্যের দল দিতে পারবে দেশগুলো

Next Post
বাংলাদেশের ফুটবল দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোতে ২৬ সদস্যের দল দিতে পারবে দেশগুলো

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ স্বাস্থ্যবীমার আওতায় শাহজালাল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT