চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন-জিদের প্রিয় সেই র‌্যাপারই হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 06, মার্চ 2026
in বিনোদন
A A

নেপালের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলাকালেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কাঠমান্ডুর মেয়র ও র‌্যাপার-রাজনীতিক বালেন্দ্র শাহ, যিনি সবার কাছে ‘বালেন’ নামেই পরিচিত। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে।

শুধু তাই নয়, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঝাপা–৫ আসনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দলের বিপক্ষেও বালেন কয়েক হাজার ভোটে এগিয়ে আছেন বলে প্রাথমিক গণনায় ইঙ্গিত মিলেছে। ঝাপা দীর্ঘদিন ধরেই অলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে সেখানে বালেনের এই অগ্রগতি নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৩৫ বছর বয়সী বালেন শাহ এখন নেপালের তরুণ প্রজন্মের কাছে পরিবর্তনের প্রতীক। ভোটের এই ধারা অব্যাহত থাকলে তিনি দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলেও জোর আলোচনা শুরু হয়েছে।

সাধারণ নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে বালেন শাহ

র‌্যাপ গানের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন বালেন। তার জনপ্রিয়তা আরো বহুগুণে বেড়ে যায় গত বছর, গত সেপ্টেম্বরে যখন নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিক্ষোভে ২০ জনের বেশী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।

এরপর থেকে তরুণ বিক্ষোভকারীরা পরবর্তী নেতৃত্বে বালেন শাহকে চাইতে শুরু করেন। মাত্র ৩৫ বছরের বালেন্দ্রর হাতেই আন্দোলনকারীরা নেপালের শাসনভার তুলে দিতে চাইছেন। এখন পর্যন্ত ফলাফল যা, ভোটের বাক্সে তেমনই রায় দিয়েছে জনতা!

র‌্যাপার থেকে রাজনীতিক

রাজনীতিতে প্রবেশের আগে বালেন প্রধানত ছিলেন র‌্যাপার, গীতিকার এবং সমাজ সচেতন ইনফ্লুয়েন্সার। তাঁর গানগুলোতে দুর্নীতি, বৈষম্য ও উন্নয়নের অভাবের মতো সমস্যা উঠে আসত। কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড হিপ-হপ দৃশ্যে তাঁর সংগীত তরুণদের হতাশা ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল।

তাঁর জনপ্রিয় গান ‘বলিদান’ (ত্যাগ) ইউটিউবে আগে ৬ মিলিয়ন ভিউ পেয়েছিল। তবে সেপ্টেম্বরের বিক্ষোভে গানটি আবারো আলোচনায় আসে এবং দ্রুত ১২ মিলিয়নের বেশি ভিউ ছুঁয়ে যায়। শুধু তাই নয়, সেই সময়ে বালেন তার ফেসবুকেও ‘বলিদান’ গানের কিছু অংশ আপলোড করেন। যা মুহূর্তে ১০ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে যায়! এই গান সেই সময়ের বিক্ষোভরত তরুণদের জন্য যেন অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

তরুণদের আস্থা ও নেতৃত্ব

র‌্যাপ গান দিয়েই তরুণদের সাথে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন বালেন। তাদের ভাষা, তাদের হতাশা ও স্বপ্নকে তিনি নিজের সৃষ্টির মধ্যে প্রকাশ করতেন। ফলে তরুণরা তাকে এমন একজন নেতা হিসেবে দেখছে, যিনি তাদের প্রতিনিধি হতে পারেন।

২০২২ সালে স্বাধীন প্রার্থী হিসেবে কাঠমান্ডু মহানগরীর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬১ হাজারের বেশি ভোটে জয়ী হন তিনি। এ বিজয়কে নেপালের জনগণ প্রচলিত রাজনীতির বাইরে নতুন এক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

ভারতীয় সিনেমা নিষিদ্ধের সিদ্ধান্তে আলোচনায়

২০২৩ সালে আবার আলোচনায় আসেন বালেন। প্রভাস অভিনীত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’-এ সীতাকে ভারতের কন্যা হিসেবে উল্লেখ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিচালককে সংলাপটি বাদ দিতে অনুরোধ জানালেও তা মানা হয়নি। এর পরিপ্রেক্ষিতে তিনি কাঠমান্ডুর প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেন। তার এই সিদ্ধান্ত দেশজুড়ে আলোচনা তৈরী করে, এবং তরুণ প্রজন্মের কাছে প্রশংসিত হয়।

প্রতিরোধের প্রতীক

প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বালেন সবসময়ই তরুণদের বলেন- ন্যায়-অন্যায়ের প্রশ্নে তাকেও যেন ছাড় না দেওয়া হয়। আন্দোলনে যোগ দেওয়া প্রজন্ম তাই তাকে নিজের প্রতীক হিসেবে গ্রহণ করেছে।

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর থেকেই তরুণদের মুখেই বারবার উচ্চারিত হয়েছে বালেন শাহর নাম। একসময় যিনি আন্ডারগ্রাউন্ড হিপ-হপ দৃশ্যে কণ্ঠ তুলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, তিনিই আজ নেপালের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হয়ে উঠছেন!

পরিবার ও ব্যক্তিগত জীবন

রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ সরল জীবনযাপন করেন বালেন শাহ। তার স্ত্রী একজন জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) পেশাজীবী। তাদের একটি ছোট কন্যাসন্তানও রয়েছে। পরিবারকে কেন্দ্র করেই ব্যক্তিগত সময় কাটান এই তরুণ নেতা।

 

বালেনের গাওয়া আলোচিত সেই ‘বলিদান’ গান:

Tags: নেপালনেপালের প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীবালেন্দ্র শাহর‍্যাপারলিড বিনোদনসংগীত
Previous Post

ইরানের বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে: ট্রাম্প

Next Post

তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

Next Post
বাংলাদেশে গাড়িতে জ্বালানি তেল ভরার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষক কার্ড বিতরণ করবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT