চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইটহুড পেলেন ইংলিশ তারকা অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 29, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন নাইটহুড পান, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রীতি অনুযায়ী নাইটহুড খেতাব তুলে দেয়ার সময় প্রিন্সেস আন্নে ও অ্যান্ডারসন

ক্রিকেটে অবদানের জন্য ইংলিশদের সর্বোচ্চ বেসামরিক পদক নাইটহুড উপাধি পেয়েছেন জিমি অ্যান্ডারসন। উইন্ডসোর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রিন্সেস আন্নে পদকটি তুলে দেন অ্যান্ডারসনের হাতে।

চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাকের বিদায়ী পদকপ্রাপ্তির তালিকায় নাম ছিল অ্যান্ডারসনের । ৪৩ বর্ষী এই কিংবদন্তি দীর্ঘ ২২ বছর দেশটির হয়ে লাল বলের ক্রিকেট খেলেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ১৮৮তম টেস্ট খেলে ইতি টানেন টেস্ট ক্যারিয়ারের।

টেস্টে উইকেট শিকারের তালিকায় অ্যান্ডারসনের ওপরে আছেন দুই কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। ৮০০ উইকেট নিয়ে শীর্ষে আছেন লঙ্কান স্পিনার মুরালিধরন। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্নের উইকেট ৭০৮টি। টেস্ট থেকে বিদায়ের আগে অ্যান্ডারসন তুলে নেন ৭০৪ উইকেট।

পরিবারের সঙ্গে নাইটহুড খেতামপ্রাপ্ত অ্যান্ডারসন

ওয়ানডে ক্রিকেটেও ইংলিশদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ইংলিশদের হয়ে ১৯৪ ম্যাচে রেকর্ড ২৬৯ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে হাজার উইকেটের মাইলফলক না ছুঁতে পারলেও সকল সংস্করণে তার উইকেট ৯৯৩টি। ব্যাট হাতে করেছেন ১৬২৭ রান। সাদা বলের ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে।

৪৪ বছর বয়সে পা দিতে চলা অ্যান্ডারসন বর্তমানে শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে বাড়িয়েছেন এক বছরের চুক্তিও।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডনাইটহুডমুরালিধরনলিড স্পোর্টসশেন ওয়ার্ন
Previous Post

৭ কলেজ: হাইব্রিড মডেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ১৬শ, আসন কমবে ১ লাখের বেশি

Next Post

প্রবল শক্তি নিয়ে তাণ্ডব চালাচ্ছে হারিকেন ‘মেলিসা’

Next Post
প্রবল ঝড়ের কারণে ধোয়া ও ধ্বংসস্তূপের দৃশ্য, ঝড়ের প্রভাব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল শক্তি নিয়ে তাণ্ডব চালাচ্ছে হারিকেন ‘মেলিসা’

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন ভোটদান প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন: কাদা-ছোড়াছুড়ি ও অপ্রত্যাশিত বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT