চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের সাথে ‘রাগ নিয়ন্ত্রণও’ শেখাবেন ক্লপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 16, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ ফুটবল ম্যাচে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের বড় ক্ষতি করে ফেললেন ডারউইন নুনেজ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দল যখন সমতায় ফিরতে মরিয়া, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন উরুগুয়ে স্ট্রাইকার। প্রতিপক্ষ রক্ষণের খেলোয়াড় জোয়াকিম অ্যান্ডারসনকে ঢুস মেরে নিজে যেমন বড় শাস্তি পেতে চলেছেন, ক্ষতিটা দৈর্ঘ্য-প্রস্থে অলরেডদের জন্যও তত বড় বানিয়ে দিয়েছেন।

অ্যানফিল্ডে শেষ পর্যন্ত লুইস ডিয়াজের গোলে রক্ষা পেয়েছিল ১০ জনের লিভারপুল। কিন্তু ইয়ূর্গেন ক্লপ পড়েছেন স্ট্রাইকার সংকটের মহাসমুদ্রে। ম্যাচ শেষে তাই ২৩ বর্ষী নুনেজকে একহাত নিলেন জার্মান কোচ। এমন আচরণের কারণ দর্শানোর পাশাপাশি তিনি নতুন শিষ্যকে শিখিয়ে-পড়িয়ে দেবেন ‘মাথা ঠাণ্ডা’ রাখার টোটকা।

‘কিছুটা উস্কানি থাকলেও সেখানে নুনেজের এমন প্রতিক্রিয়া ভুল ছিল। এটা থেকে তার শিক্ষা নেয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে আগামী তিন ম্যাচ তাকে এটা পোহাতে হবে। আমাদের জন্য এটা ভালো কিছু না, কিন্তু এটা কিভাবে হয়।’ বলেছেন ক্লপ।

বেনফিকা থেকে ৮৫ মিলিয়ন ইউরোয় অলরেডদের ডেরায় এসে নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন নুনেজ। প্রাক-মৌসুমে দাপট দেখানোর পর কমিউনিটি শিল্ডের ম্যাচে পেয়েছেন গোল, প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেও খুঁজে পেয়েছেন জাল।

পাশাপাশি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ধরনের সমালোচনার জন্মও দিয়েছেন নুনেজ। ঘরের মাঠে গতরাতে ৫৭ মিনিটে অ্যান্ডারসনকে ধাক্কা মারায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, এমন কাণ্ডে নিষিদ্ধ হতে পারেন অন্তত তিন ম্যাচ। সেটাই গলায় কাঁটা হয়ে বিঁধছে ক্লপের।

নুনেজের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন অলরেড বস, ‘অবশ্যই তার সঙ্গে কথা বলব। ম্যাচ শেষে ঘটনাটি টিভিতে দেখে বুঝতে চেষ্টা করব। ম্যাচ চলাকালে কিছু দেখতে পাইনি তাই জানতে চাচ্ছি, আসলে কি হয়েছিল। দেখলাম অ্যান্ডারসন মাটিতে পড়ে আছে এবং পাশ দিয়ে ডারউইন হেঁটে যাচ্ছে। ঠিক এটাই দেখেছিলাম।’

অ্যান্ডারসনকে ‘ঢুস’ মেরে বড় শাস্তি পেতে চলেছেন নুনেজ

‘পরে যা দেখলাম রেফারি লাল কার্ড দেখাচ্ছেন। ওই পরিস্থিতিতে ভুল প্রতিক্রিয়া ছিল। অ্যান্ডারসন যেটা করতে চেয়েছিলেন তাতে তিনি সফল, কিন্তু নুনেজ ভুল করে ফেলেছে। অবশ্যই এ বিষয়ে তার সঙ্গে কথা বলব, কিন্তু এখনই নয়।’

নুনেজের ‘ঢুস’ কাণ্ড আপাতত চিন্তা করতে পারছেন না ক্লপ। পরের ম্যাচের জন্য দল সাজাতেই তার ঘাম ছুটে যাচ্ছে। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চোটের কারণে রবের্তো ফিরমিনো, ডিয়েগো জোতাকে পাবেন না। মাঝমাঠের জোয়েল মাটিপ এবং জর্ডান হেন্ডারসনও পড়েছেন চোটে। ভিন্ন কারণে দলে না থাকার তালিকায় নতুন করে যুক্ত হলেন নুনেজ। রেড ডেভিলদের বিপক্ষে এমন বড় ম্যাচে স্ট্রাইকার খরায় ক্লপের কপালে চিন্তার ভাঁজ।

‘মাটিপের সেরে উঠতে দুই সপ্তাহের মতো লাগতে পারে, দেখা যাক। সপ্তাহটি আমাদের পক্ষে ছিল না। অনেকটা এমন, আমরা জাদুমন্ত্রের বলয়ের এক বিল্ডিংয়ে বন্দি আছি। প্রত্যেকদিন কাউকে না কাউকে অদ্ভুত কোনো কারণে হারিয়ে ফেলছি।’

Tags: ক্লপনুনেজম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ

Next Post

রুয়েটের সদ্য সাবেক উপাচার্যের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ

Next Post
রুয়েটের সাবেক উপাচার্য অভিযোগের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুয়েটের সদ্য সাবেক উপাচার্যের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT