চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল ছাড়ছেন ক্লপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ হাসিমুখে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে ৮ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানতে চলেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তে কথা জানিয়েছেন জার্মান এই কোচ।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লপের দায়িত্ব ছাড়া বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। সেখানে বলা হয়েছে, ‘চলতি মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।’

৫৬ বর্ষী এই কোচ নিজের এমন সিদ্ধান্তের কারণ জানিয়ে বলেছেন, ‘দম ফুরিয়ে এসেছে।’ ক্লপ জানিয়েছেন, গত নভেম্বরেই লিভারপুল ছাড়ার ইচ্ছা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘বুঝতে পারছি এমন সিদ্ধান্তে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমার কাছে এর ব্যাখ্যা আছে। অন্তত নিজের জায়গাটা বোঝাতে পারব। এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি। এই শহরও ভালোবাসি। সমর্থক, দল, স্টাফ, সবাইকেই ভালোবাসি। কিন্তু এরপরও এমন সিদ্ধান্ত নেয়ায় বুঝতেই পারছেন আমি এটা সত্যিই চাই এবং নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছি।’

‘কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে এসেছে। এখন কোনো সমস্যা নেই। তবে এটা জানতাম এক সময় এ ব্যাপারে মুখ খুলতেই হবে। এখন ভালো থাকলেও এটা জানি একই কাজ আমি বার বার করতে পারব না। এতগুলো বছর–সময়ে আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি, এর মধ্য দিয়ে আমাদের পরস্পরের সম্মান ও ভালোবাসা বেড়েছে। এজন্য অন্তত আপনাদের সত্যটা জানাতে চাই, আর এটাই সে সত্য।’

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের প্রধান কোচের দায়িত্ব নেন ক্লপ। এরপর জার্মান এই মাস্টারমাইন্ড অসংখ্য সাফল্য এনে দিয়েছেন এনফিল্ডের দলটিকে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ প্রায় সব শিরোপাই জিতেছেন তিনি ক্লাবটির হয়ে। ২০২৬ সাল পর্যন্ত ক্লপের সঙ্গে লিভাপুলের বর্তমান চুক্তির মেয়াদ থাকলে চলতি মৌসুম শেষেই ইতি টানতে চলেছেন তিনি।

লিভারপুলের হয়ে সবমিলিয়ে ৪৬০টি ম্যাচে ডাগআউটে দায়িত্ব পালন করেছেন ক্লপ। যেখানে জয়ের হার প্রায় ৬১ শতাংশ। চলতি মৌসুমেও দুর্দান্ত করছে ক্লপের লিভারপুল। ইতোমধ্যে লিগ কাপের ফাইনালেও পা রেখেছে ক্লাবটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে লিভারপুল।

Jürgen Klopp has announced his decision to step down as #LFC manager at the end of the season, having informed the club’s ownership of his wish to leave his position in the summer.

— Liverpool FC (@LFC) January 26, 2024

Tags: ক্লপপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ফ্রান্সে কৃষক বিক্ষোভ: রাস্তা অবরোধ, রাস্তায় সবজি

Next Post

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

Next Post
প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত বেশ কয়েকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

হায়দরাবাদে ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির পথে জাদেজা, হায়দরাবাদে চালক ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT