চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ হাওরে আড়াই মাসে ২১ পর্যটকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 পূর্বাহ্ন 29, জুলাই 2022
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
নৌকা দিয়ে হাওরে পর্যটকরা ভ্রমণ করছে, সবুজ গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওরে ডুবে গত আড়াই মাসে ২১ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার হয়েছে ১০ পর্যটক। এজন্য হাওরে ভ্রমণের ক্ষেত্রে ১০ সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এসব নির্দেশনা দিয়েছেন।

১০টি সতর্কবার্তা হলো:
১। সাঁতার না জেনে এবং পানির গভীরতা সম্পর্কে অবগত না হয়ে যত্রতত্র পানিতে না নামা।
২। চলন্ত নৌযানে/নৌকার কিনারায় বা ঝুকিপূর্ণ স্থানে অবস্থান না করা।
৩। যাত্রাপথে নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট বা বয়া ব্যবহার নিশ্চিত করা।
৪। বৈদ্যুতিক খুঁটি বা তারের সন্নিকটে নৌকা গমনে সতর্কতা অবলম্বন করা।
৫। সন্ধ্যার পর এবং বৈরি আবহাওয়ার মধ্যে নৌকায় ভ্রমণ পরিহার করা।
৬। নৌকায় উচ্চস্বরে বাদ্যযন্ত্র না বাজানো।
৭। কোনো অচেনা স্থানে ভ্রমণে সতর্কতা অবলম্বন করা এবং অপরিচিত ব্যক্তি সঙ্গে কোনো ধরনের লেনদেন, ভ্রমণ বা খাদ্যগ্রহণ হতে বিরত থাকা।
৮। হাওরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে ময়লা আবর্জনা (বিশেষ করে পানির বোতল, চিপসের প্যাকেট) ইত্যাদি পানিতে না ফেলে নিদিষ্ট স্থানে ফেলা।
৯। ২০ মিটার এর কম যাত্রীবাহি নৌযানে সর্বোচ্চ ২০ জন যাত্রী ও ৪০ হর্স পাওয়ার এর নিচে যাত্রীবাহি স্পীডবোটে সর্বোচ্চ ১০ জন বেশি যাত্রী ভ্রমণ না করা।
১০। হাওরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। যে স্থানগুলো থেকে নৌযান পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করে সেই স্থানগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড বা বিলবোর্ডে লাগিয়ে দেয়া হবে। এছাড়াও ট্রলার এবং স্পিডবোটেও সতর্কতামূলক বার্তাগুলো থাকবে। সার্বক্ষণিক সতর্কতামূলক প্রচারণায় গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হচ্ছে হাওরে।

Tags: হাওর
Previous Post

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

Next Post

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই মুজারাবানি-চাতারা

Next Post
জিম্বাবুয়ে ক্রিকেটার মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই মুজারাবানি-চাতারা

অস্ট্রিয়ায় পুরনো বেকারির বহির্দৃশ্য, আর্থার গ্রিম্ম লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রিয়ায় সাড়ে পাঁচশ’ বছরের পুরনো বেকারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT