চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা-সানজিদাদের ‘বিদ্রোহ’ শেষ, জানালেন কিরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবলে কোচ পিটার বাটলার থাকলে অনুশীলন না করা এবং জাতীয় দল থেকে গণ অবসরের হুমকি দিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাফজয়ীরা। রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপাতত বিদ্রোহ করা খেলোয়াড়রা ছুটিতে যাবেন এবং ফিরে এসে চুক্তিবদ্ধ হবেন বলেও জানান তিনি।

রোববার সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার জানান, ‘প্রথমে বাফুফের নারী উইংকে দোষারোপ করে কিছু মাধ্যমে ভুল তথ্য প্রচার হচ্ছে সেগুলো পরিষ্কার করতে চাই। যখন থেকে কোচ এবং মেয়েদের সমস্যা চলছে তখন থেকে নারী উইং সেটা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। তাদের এক একজন করে, দলগতভাবে বোঝানো হচ্ছে, অনেকবার তাদের সাথে বসা হয়েছে। মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তুলে ধরে এ কোচকে যেন নিয়োগ দেয়া না হয় সেটাও বাফুফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি।’

‘সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছিলাম। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করেছি সমস্যা সমাধানে এবং আজকেও তাদের সাথে বসেছিলাম আমি। বসার পরে আমি যেটা বলতে পারি, মেয়েরা ফিরবে, ট্রেনিংয়ে ফিরবে; কিন্তু এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি, যেহেতু আমরা আরব আমিরাতে যাব দুইটা ম্যাচ খেলার জন্য। দল চলে যাবে ২৪ তারিখে এবং ক্যাম্পও বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ।’

‘দল চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে ক্যাম্প বন্ধ হবে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্য বন্ধ। সিনিয়র মেয়েরাও একটা ব্রেক চাচ্ছে, এই সুযোগে তারা একটা ব্রেক পাবে, এরপর ফিরে তারা অনুশীলন শুরু করবে। ওরা যখন অনুশীলন শুরু করবে, তার আগে আমরা যেটা করব, আমরা ও বাফুফের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সভাপতি, কোচ- সবার সাথে বসে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা মিটিয়ে দেওয়া হবে।’ অনুশীলনে ফেরা প্রসঙ্গে বলেন কিরণ।

ভুল বোঝাবুঝির অবসান প্রসঙ্গে কিরণ আরও বলেন, ‘তারা একসাথে অনুশীলন করবে, ক্যাম্পে থাকবে, যদি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অসন্তোষ থাকে, তাহলে তো কাজগুলো ঠিক ভালোভাবে হবে না। এজন্য দুই পক্ষের সাথে একসাথে বসে সেগুলো সমাধান করা হবে। মেয়েরা আমাকে বলেছে ফিরে এসে তারা অনুশীলন করবে, চুক্তি স্বাক্ষর করবে। এটা আমাদের জন্য ইতিবাচক। তারা বুঝতে পেরেছে যে, ভুল বোঝাবুঝি ছিল। সেখান থেকে তারা বেরিয়ে আসছে।’

‘আমি ১৮ জনের সাথে বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা। একজনের কথা না। তাদের এটাও বলেছি, আমি প্রেস ব্রিফ করব, তখন ফেরার বিষয়টি অধিনায়ক এবং বাকি সবাই বলেছে আপনি সেটা বলে দিতে পারেন। এখানে কোনো শর্ত নাই, মেয়েরা (কোচ থাকলে ফিরব না) এমন কোনো শর্ত দেয়নি।’

‘আমি কোচের সাথে কোন কথা বলিনি, এ কারণে এটা নিয়ে বলতে পারব না। ছুটি শেষ করে ওরা যখন ক্যাম্পে ফিরে আসবে, তখন আমরা বসব। দুই পক্ষের সাথে আবার বসব, যার যা ভুল-ভ্রান্তি আছে, কথা বলে পারস্পরিক সম্মতিতে অনুশীলনে যাবে এবং চুক্তি করবে।’

খেলোয়াড়দের এমন ঘটনাকে বিদ্রোহ বলতে চান না কিরণ, ‘মেয়েদের এমন ঘটনাকে বিশৃঙ্খলা বলব না। ওরা এখনও বাচ্চা, ওরা যে খুব বড় তাও না, সবকিছু বুঝে তেমনও না। অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেককিছু করে, এটাকে অন্যভাবে না নেয়া ভালো।’

পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছিলেন মনিকা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্না চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, শিউলি আজিম, তহুরা খাতুন, নিলুফার ইয়াসমীন নীলা, সাগরিকা, কৃষ্ণা রানী সরকার, স্বর্না, নাসরিন, সাথী, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন।

Tags: ইউএইকিরণবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসানজিদাসাবিনাসুমাইয়া
Previous Post

বাংলাদেশ-ভারত ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু

Next Post

আইনজীবী মাসুমা মিথিলার ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনী

Next Post
আইনজীবী মাসুমা মিথিলা ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী মাসুমা মিথিলার ব্যতিক্রমধর্মী পোশাক প্রদর্শনী

তিস্তা পাড়ে কৃষি চাষের জন্য হাওর ও কৃষি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের দুঃখ-দুর্দশার কথা বলবে তিস্তা পাড়ের কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT