চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে ‘কিং’র শুটিং শুরু করলেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 02, জুন 2024
in বিনোদন
A A
শাহরুখ খান স্পেনে 'কিং'র শুটিংয়ে ব্যস্ত, সুন্দর প্রাকৃতিক পরিবেশে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি শাহরুখ ভক্তরা নিশ্চিত হয়েছেন, শিগগির নির্মাণ হতে যাচ্ছে শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। এতোদিন গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে অভিনেতার পাশে দেখা গেছে আসন্ন ছবিটির স্ক্রিপ্ট। এবার সোশ্যাল হ্যান্ডেল ভাইরাল হলো শাহরুখের একটি ছবি। যা দেখে অনুরাগীরা নিশ্চিত এই মুহূর্তে স্পেনে রয়েছেন এ তারকা।

ছবি দেখে অনুমান করা হচ্ছে, সুজয় ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শুরু করে ফেলেছেন তারকা। এক্স ( সাবেক টুইটার) ব্যবহারকারী এক শাহরুখ ভক্ত শাহরুখের একটি ছবি পোস্ট করে দাবি করেন, এটি কিং-এর সেট থেকে ফাঁস হওয়া ছবি। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে অভিনেতা স্পেনে এই প্রোজেক্টের শুটিং শুরু করেছেন।

সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা সেই ছবিতে দেখা গেছে, নীল স্যুট পরা এক ব্যক্তি ( যাকে শাহরুখ দাবি করা হচ্ছে) বেশ কয়েকজন লোকের সঙ্গে কথোপকথনে মগ্ন। নীল পানি এবং পাহাড়ে মোড়া স্পেনের নৈসর্গিক সৌন্দর্য ছবিতে বিদ্যমান। তবে এই ছবিটি আদৌ ‘কিং’ এর শুটিংয়ের কিনা অথবা সত্যিই শাহরুখ এই মুহূর্তে স্পেনে আছেন কিনা সেই নিয়ে এখনও নির্মাতারা কিছু জানাননি।

গত সপ্তাহে সুহানাকে নিয়ে মুম্বাই ছেড়েছিলেন শাহরুখ। ৩০ মে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জয়ের পর শাহরুখ ও তার পরিবার ও ম্যানেজার পূজা দাদলানিকে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায়। বিমানবন্দরে একই গাড়িতে করে আসতে দেখা যায় আরিয়ান ও সুহানাকে। তাদের সঙ্গে ছিলেন গৌরী খান, পূজা এবং তাদের গোটা টিম। মূলত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিতেই যাত্রা করেছিলেন শাহরুখ।

এদিকে শাহরুখ সপ্তাহ খানেক আগে জানিয়েছিলেন, জুলাই-আগস্টে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করবেন। গত সপ্তাহে ভক্তরা আঁচ করতে পেরেছিল যে অভিনেতা তার পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিংয়ের স্ক্রিপ্ট শাহরুখের চেয়ারের পাশের টেবিলে দেখতে পায় ঈগল চোখের ভক্তরা। যার পরই জোড়ালো হয় এই গুঞ্জন। – বলিউড লাইফ

Tags: কিংভাইরালশাহরুখ খানশুটিংসুহানাস্পেন
Previous Post

এমবাপে-রিয়ালের এখন কেবল চুক্তির আনুষ্ঠানিকতাই বাকি

Next Post

দালালের ফাঁদে পড়ে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন হাজার হাজার মানুষ

Next Post
নিরাপত্তাহীনভাবে হোটেল ও বিমানবন্দরে বসে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দালালের ফাঁদে পড়ে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন হাজার হাজার মানুষ

গরু দুধের জন্য প্রস্তুত, পশুপ্রেমীরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির হাট কাঁপাতে আসছে ‘দিনাজপুরের রাজা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT