চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:46 অপরাহ্ন 05, জুলাই 2026
in - সেমি লিড, পরিবেশ
A A
সার্কাসের হাতি বাদশা বাহাদুর চিড়িয়াখানায় প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে সার্কাসে ব্যবহৃত হাতি ‘বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেদিন রাতেই সেটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

স্থানান্তর–সংক্রান্ত কার্যক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হয়। পরে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। এতে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, কয়েক দিন আগে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। হাতিটি অসুস্থ থাকায় শুরুতে এটিকে সাফারি পার্কে রাখার পরিকল্পনা ছিল। পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বগুড়া থেকে হাতিটিকে ঢাকায় আনা হয়েছে এবং জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হচ্ছে।

Tags: জাতীয় চিড়িয়াখানাজিয়াউর রহমানপ্রাণিসম্পদ অধিদপ্তরবগুড়াবন বিভাগবন্যপ্রাণীমীর শাহে আলমশিবগঞ্জহাতিহাতি উদ্ধার
Previous Post

নেইমার আজ কখন মাঠে নামবেন?

Next Post

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরসহ সব বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
সরকারের প্রেস ব্রিফিংয়ে মুখ্য আলোচক, নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরসহ সব বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বঙ্গ সম্মেলনে বিভিন্ন বয়সের মানুষজনের সমাগম, সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ‘মানুষের বাগান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT