চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 19, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ ছাত্র রাকিব হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে, টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট/ টিকটিক বানাতো রাকিব। তার সঙ্গে জান্নাত মুন নামে এক তরুনীর পরিচয় হয়। পরে সন্দেহ থেকে মুনের স্বামী ‘সাজিদের পরিকল্পনাতেই’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আর এই হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাই ‘ভাড়াটে খুনি’।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন শিহাব, জয়, রাফিন, সাগর এবং সালাউদ্দিন। এদের মধ্যে ঘটনাস্থল থেকে রাফিনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে শিহাব আর জয়কে খুলনা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে ও সালাউদ্দিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাসুদ আলম বলেন, ‘খুলনা অঞ্চলের মাদক কারবারি সাজিদের’ সঙ্গে রাকিবেরও একসময় ‘ভালো সম্পর্ক’ ছিল। টিকটকের কারনে সাজিদের স্ত্রীর সঙ্গে রাকিবের যোগাযোগের ফলে ‘সন্দেহ’ থেকে ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যা করান সাজিদ।

তিনি বলেন, মুনের সাথে যে সম্পর্ক, এটা কোন পর্যায়ে গেছে হয়তো জান্নাতের সাথে আবার কথা বললে বুঝতে পারবো বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তোবা সাজিদ সন্দেহের চোখে দেখতো। এটা নিয়ে বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসছিল। এটারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি, সাজিদ হত্যারীদের টাকা দিয়ে ফিট (ভাড়া) করে দেয়।

যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে চারজন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে জানিয়ে তিনি বলেন, যে শুট করেছে তার নাম আলামিন, আলামিনকে আমরা এখনো পর্যন্ত পর্যন্ত ধরতে পারি নাই। শিহাব, জয় এবং রাফিন চাপাতি এবং চাকু দিয়ে কুপায়। আর সাগর কোপায়নি কিন্তু, একসাথেই ছিল। আর অস্ত্র যোগান দেওয়া এবং কে কোথায় থাকবে সালাউদ্দিন সেটির সমন্বয় করেছিল।

তিনি আরও বলেন, এর সাথে যারা যারা জড়িত আছে, আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি। আমরা পাঁচজনকে ধরেছি। এর বাইরে আরো সাত-আট জন আছে। সবাইকে আস্তে আস্তে ধরে ফেলবো।

ডিসি মাসুদ আলম বলেন, হত্যাকারীরা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই ঢাকাতে আসে। এসে তারা ঢাকার বিভিন্ন হোটেলে বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে বেশ কয়েকজন ছিল। সোনারগাঁ হোটেলেও দুইজন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি।

তারা এর মধ্যে রাকিবকে হত্যার জন্য ‘রেকি করা হয়’। রাকিব প্রতিদিন রাতে শহীদ মিনার এলাকায় যেতো। যেহেতু সে টিকটক করে টিকটক এ কন্টেন্ট ক্রিয়েট করে, তার একটা বড় সার্কেল ছিল। ঘটনার দিন পরিকল্পনা অনুযায়ী চারজন সরাসরি থাকে, আর বাদ বাকি যারা থাকে তারা ব্যাকআপে থাকে।

তিনি আরও বলেন, রাকিব দুই-তিনবছর আগে বিয়ে করেছে। সাফা নামে একটা মেয়েকে ৪-৫ মাস আগে বিয়ে করেছে অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনেছি তার বন্ধু বান্ধবের কাছ থেকে। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মুন ওরফে জান্নাত। জান্নাতের স্বামী সাজিদ আবার ড্রাগ ডিলার এবং খুলনা অঞ্চলে তার বসবাস। সে তাদেরকে পাঠায় দেয় রাকিবকে কিল করার জন্য, তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি।

তিনি আরও বলেন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে মাঝেমাঝে বড় ধরনের ঘটনা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এরা খুবই দুর্ধর্ষ এবং এরা টাকা পাইলে যে কাউকে খুন করতে পারে।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহীদ মিনারের ভেতরে রাকিব হাসানের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্তরা। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন ধাওয়া করে ঘটনাস্থল থেকে শিহাব উদ্দিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tags: গ্রেপ্তার ৫ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপুলিশভাড়াটে খুনিরমনা বিভাগরাকিব হত্যা
Previous Post

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

Next Post

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

Next Post

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT