চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিকশা ছিনতাই করতেই চালককে খুন, গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 02, অক্টোবর 2023
in কুমিল্লা, জনপদ
A A
অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫ আসামি, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার বুড়িচংয়ে সড়কের পাশে ডোবা থেকে অটো রিকশাচালক সঞ্জিত দেবনাথের লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে র‍্যাব। হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।

র‍্যাব জানায়, অটো রিকশাটি ছিনতাই করতে সঞ্জিতকে হত্যা করা হয়। পরে তার লাশ গুম করতে পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা র‌্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার র‍্যাব অধিনায়ক ও স্কোয়াড্রন লীডার একেএম মনিরুল আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও ছিনতাই এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

নিহত সঞ্জিত চন্দ্র দেবনাথ (৫৮) কুমিল্লা বুড়িচং উপজেলার শাহদৌলপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ সেপ্টেম্বর সঞ্জিত বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ২৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকার একটি জলাশয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সঞ্জিতের ছেলে অর্পণ দেবনাথ অজ্ঞতাদের আসামী করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলায় তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উন্মোচন করে র‍্যাব। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হত্যার জড়িত পাঁচ জনকে। গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মোঃ নুর ইসলাম (২৫), দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মোঃ মিজান (২৪), মুরাদনগর উপজেলার বড়কুইয়া গ্রামের শিপন মিয়া (২৩), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পনশাহী গ্রামের মোঃ মিজানুর রহমান (৩৫) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোঃ মোখলেছ (৩৭)। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের মত অপরাধের একাধিক মামলা রয়েছে।

Tags: কুমিল্লাখুন
Previous Post

বিমানসেনার চরিত্রে কঙ্গনা, প্রকাশ্যে ‘তেজস’র টিজার

Next Post

জাপানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও জাপানের কাবাডি ম্যাচ, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন: ভিকি জাহেদের ‘বেড নম্বর ৩’ এর পোস্টার, নাটকীয় চরিত্রের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো ভিকি জাহেদের ‘বেড নম্বর ৩’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT