চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 14, নভেম্বর 2022
in জনপদ, ঝিনাইদহ
A A
ঝিনাইদহে সংঘর্ষে আহত ব্যক্তির চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার সকালে উপজেলার লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে পার্শ্ববর্তী কেষ্টপুর গ্রামের জাবেদ আলীর ছেলে সাইদ বিশ্বাস (৪২) ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মান্নান মন্ডল ও ৪নং ওয়ার্ডের সদস্য কপিল বিশ্বাসের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে মান্নানের সমর্থক তরিকুল মন্ডল স্থানীয় বিএলকে বাজারে গেলে কফিল উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে। এরই জের ধরে লক্ষণদিয়া গ্রামে উভয় ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক আহত সাইদ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মান্নান অভিযোগ করে বলেন, সোমবার সকালে কপিল বিশ্বাস সমর্থকরা কেষ্টপুর গ্রামের হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর, রহমান, আমিন উদ্দিন, বেষ্টপুর গ্রামে আফজাল আনোয়ার বিএলকে বাজারে তরিকুল কে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদসহ বেশকয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পূনরায় তাদের উপর অতর্কিত হামলা চালায় কপিল বিশ্বাস সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। পরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষকারীদের ধরতে এলাকায় পুলিশী অভিযান চলছে।

Tags: আধিপত্য বিস্তারঝিনাইদহদু’পক্ষের সংঘর্ষ
Previous Post

জি-২০ সম্মেলনের আগে বাইডেন-জিনপিংয়ের বৈঠক

Next Post

করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮

Next Post
জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সমালোচনা করা তারকাকে নিয়েই বিশ্বকাপে ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT