চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ কোটির সম্পত্তির জন্য শ্বশুরকে কোটি টাকা দিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 12, জুন 2024
in আন্তর্জাতিক
A A
শ্বশুরকে হত্যা মামলার প্রধান আসামির ছবি, পুরুষ ও মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নাগপুরে ৩০০ কোটি রুপির সম্পত্তির জন্য ৮২ বছরের শুশ্বরকে গাড়িচাপা দিয়ে হত্যা করিয়েছেন পুত্রবধূ। হত্যার জন্য ব্যয় করেছেন এক কোটি রুপি।

বুধবার (১২ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হত্যার এক সপ্তাহ পর গত সপ্তাহে অভিযুক্ত পুত্রবধূ অর্চনা মনীশ পুত্তেওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, অর্চনা মনীশ পুত্তেওয়ার শহর পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কর্মস্থলেও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, অর্চনা মনীশ পুত্তেওয়ার পরিকল্পিতভাবে নিজের শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারকে হত্যা করিয়েছেন। এ কাজে ব্যবহৃত একটি পুরাতন গাড়ি কেনার জন্য অর্থ ব্যয় করেন, যাতে এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে।

এছাড়া হত্যার সম্পূর্ণ পরিকল্পনা করেন তার স্বামীর ড্রাইভার বাগদে এবং অন্য দুই অভিযুক্ত নীরজ নিমজে এবং শচীন ধর্মিকের সাথে। পরিকল্পনা অনুযায়ী গাড়ি কেনা এবং হত্যাকরীদের অর্থ দানসহ মোট প্রায় এক কোটি রুপি ব্যয় করেন ৫৩ বছর বয়সী এই মহিলা। তার উদ্দেশ্য ছিল শুশ্বরের ৩০০ কোটি রুপির সম্পত্তি নিয়ন্ত্রণ নেওয়া।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ অভিযুক্ত সকলের বিরুদ্ধে মামলা রূজু হয়েছে। তাদের থেকে দুটি গাড়ি, স্বর্ণালংকার এবং মোবাইল জব্দ করেছে পুলিশ।

পুলিশের তদন্তে দেখা গেছে, ঘটনার দিন পুরুষোত্তম পুত্তেওয়ার তার স্ত্রী শকুন্তলার সাথে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে ফেরার পথে ভাড়া করা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। তার ছেলে অর্থ্যাৎ অর্চনার স্বামী মনীশ একজন ডাক্তার।

Tags: ভারতের নাগপুর
Previous Post

ত্বকের ক্যানসারে আক্রান্ত কেভিন জোনাস

Next Post

ঢাকা উত্তরে ৬ আর দক্ষিণে ২৪ ঘণ্টা

Next Post
দুই বাংলাদেশি রাজনীতিবিদ, একজন হাসছেন, অন্যজন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরে ৬ আর দক্ষিণে ২৪ ঘণ্টা

বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন, সেনা কর্মকর্তা, সমাধি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT