চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
রেললাইনে ট্রেনের ধাক্কায় একজন এনজিও কর্মকর্তা নিহত, নিচে কিছু মানুষ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নূর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার কানে হেডফোন লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর তথ্য নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: নিহত তৈমুর সেভ দ্য চিলড্রেন এনজিওতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে খিলক্ষেত বেপারীপাড়ায় থাকতেন।

তিনি জানান, আলম প্রতিদিনের মতো বাসা থেকে গুলশান অফিসে যাচ্ছিলেন। পথে খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় আলমের কানে হেডফোন ছিল। ট্রেন আসতে দেখে অনেকে তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tags: ট্রেনের ধাক্কায় মৃত্যুরেলওয়ে পুলিশরেললাইন
Previous Post

সেঞ্চুরি হলো না জয়ের, জোড়া ধাক্কা

Next Post

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু-রূপনের ৭ বছর কারাদণ্ড

Next Post
জনতা ও নিরাপত্তা বাহিনী একটি শহর রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু-রূপনের ৭ বছর কারাদণ্ড

জিম্বাবুয়ের ক্রিকেটার প্রথম হ্যাটট্রিকের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের প্রথম হ্যাটট্রিক রাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT