চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে মুগ্ধ করবে ‘কিল হিম’ এর ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in বিনোদন
A A
নায়ক কিল হিমের ট্রেলার লঞ্চের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই প্রকাশ পেয়েছে অনন্ত জলিল অভিনীত ছবি ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে মুগ্ধ হয়ে যাবেন!

সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। বিশেষ এ দিনে তিনি তার অনুসারীদের ডেকেছিলেন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার ইকবাল রোডের বাসায়। সেখানে অনেকেই এসে অনন্ত জলিলকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’ দেখার আগ্রহ প্রকাশ করে শ্লোগান দেন।

তখন অনন্ত জলিল বলেন, ট্রেলার দেখে সবাই বুঝতে পারবেন আগে যতগুলো সিনেমা করেছি সেগুলোর সাথে ‘কিল হিম’ এর কোনো মিল নাই। এগুলো লিখবেন। হয়তো ৫৬/৫৭টি সিকোয়েন্সের মধ্যে যে কোনো দেশের সিনেমার একটা সিকোয়েন্সের সাথে মিলতে পারে! এছাড়া সবকিছুই নতুনত্ব পাওয়া যাবে।

‘কিল হিম’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। অনন্ত জলিল বলেন, সিনেমার গল্প শোনাতে ইকবাল আমার সঙ্গে সাত থেকে আটবার মিটিং করেছেন।

‘ছবির গল্পকার জহির বাবু ভাই বলেছিলেন আমরা একবার গল্প শোনাই। হয়তো আপনি গল্প ভালো বোঝেন তাই বারবার প্রশ্ন করছেন। তবে বিশ্বাস রাখেন আপনার চাহিদা মত গল্প হবে। তাদের কথায় আমি আশ্বস্ত হলাম। মহরত থেকে শুরু করে আজ পর্যন্ত ভালো লাগছে। ছবিও ভালো হবে।’

১৭ এপ্রিল ‘কিল হিম’র ট্রেলার বড় পর্দায় প্রকাশের কথা থাকলেও এর নায়িকা এবং অনন্তপত্নী বর্ষা অসুস্থ থাকায় দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অনন্ত জলিল। তিনি জানান, ঈদে মুক্তির আগেই ট্রেলার প্রকাশ করা হবে।

২০০৮ সাল থেকে নিজেদের প্রযোজনাতেই অনন্ত বর্ষা ছবি করে আসছেন। এবার তারা জানান, ‘কিল হিম’র মাধ্যমে নিজেদের প্রযোজনার বাইরে ছবি করলেন। অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।

Tags: অনন্ত জলিলঈদের ছবিকিল হিমট্রেলারবর্ষামিশা সওদাগররুবেললিড বিনোদনসীমান্ত
Previous Post

মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মুদি দোকানির

Next Post

জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আলেমদের প্রতি আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধু কন্যার স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করছেন নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে: সেতুমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT