চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের টিম ‘কিডজানা’র স্বর্ণপদক জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের কিডজানা টিম আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশান এন্ড এক্সিবিশান (ওয়াইস) ২০২৫ এ স্বর্ণপদক জয় করেছে টিম ‘কিডজানা – আকাশ পাঠাবো।’ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে ২১-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় শতাধিক দল অংশগ্রহণ করে।

ইন্দোনেশিয়ান ইয়াং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কিডজানা’র সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবিত ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবট ‘জেফিরন’ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় এবং আইটি এন্ড রবোটিক্স (আইআর) ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই রোভারটি ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে অগ্নি নির্বাপন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের তাপমাত্রা-গ্যাস পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। প্রতিযোগিতার বিচারকবৃন্দ ও বিভিন্ন দেশের অংশগ্রহণকারী কর্তৃক ব্যতিক্রমধর্মী এই উদ্ভাবনটি দারুনভাবে প্রশংসিত হয়।

বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী রোভার ‘জেফিরন’ এর উদ্ভাবনী দলের সদস্যবৃন্দ ছিলেন সাফি বিন সুলতান, সাফওয়ান সাদাদ ও সাবিক বিন সুলতান। দলের উপদেষ্টা হিসেবে ছিলেন কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিডজানা’র সিএমও সাদেকুল ইসলাম।

উল্লেখ্য, কিডজানা ক্রিয়েটিভ সেন্টার শিশু-কিশোরদের রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্সসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে সহাতার লক্ষ্যে সারা দেশে আফটার স্কুল প্রোগ্রাম, ক্রিয়েটিভ সেমিনার, ওয়ার্কসপ সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে।

এছাড়াও আধুনিক শিখন পদ্ধতি ও শিক্ষা উপকরণের মাধ্যমে আগামী প্রজন্মের দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে কিডজানা সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে কাজ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপাইন, হংকং, তুরস্ক, তিউনিসিয়া, আলজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২শ অধিক দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

Tags: স্বর্ণপদক
Previous Post

বিদেশি পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, আতঙ্কে ব্যবসায়ীরা

Next Post

‘প্রত্যাশা’ পূরণে শনিবার ভারতের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ফুটবল দলের দুই খেলোয়াড় ও কোচের ছবি, ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রত্যাশা’ পূরণে শনিবার ভারতের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ

Channel i Online logo with a portrait of a man in a suit and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদলের সংখ্যা নিয়ে প্রেস সচিবের ব্যাখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT