চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের কিডনি চাহিদা মেটাতে বাংলাদেশ সীমান্তে দালালচক্র

বাংলাদেশে একটি গ্রামের নামই হয়েছে ‘এক কিডনির গ্রাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 05, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন মহিলা হাসিমুখে বসে আছেন, পটভূমিতে গাছের ডালপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-বাংলাদেশ সীমান্তে দারিদ্র্যের সুযোগ নিয়ে পাচারকারীরা ছিনিয়ে নিচ্ছে গরিব মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। জয়পুরহাট জেলার কালাই উপজেলায় অবস্থিত বৈগুনি গ্রামের প্রতিটি পরিবারেই কেউ না কেউ কিডনি বিক্রি করেছেন। এ কারণে এই এলাকাটিকে স্থানীয়ভাবে “এক কিডনির গ্রাম” বলা হয়।

শুক্রবার (৪ জুলাই) আল জাজিরায় কিডনি পাচার বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইনি ফাঁকফোকর ও জালিয়াতির মাধ্যমে দারিদ্র্যপীড়িত বাংলাদেশিদের দারিদ্র্যের সুযোগ নিয়ে ভারতীয়দের কিডনি ট্রান্সপ্লান্টের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে এক দালালচক্র। ভারতে প্রতিবছর প্রায় ২ লাখ রোগী কিডনি ফেইলিওরে ভোগেন, কিন্তু ট্রান্সপ্লান্ট হয় মাত্র ১৩,৬০০ জনের। এই ঘাটতি পূরণে অবৈধ পথে কিডনির এই চোরা চালান সংগঠিত হয়।

ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথ এ  প্রকাশিত ২০২৩ সালের একটি গবেষণা বলছে, কালাই উপজেলার প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কালাই উপজেলার বৈগুনি গ্রামে  সবচেয়ে বেশি কিডনি বিক্রি করেন ৩০-৩৫ বছর বয়সী পুরুষরা। ৮৩ শতাংশ বিক্রেতা বলেছেন, দারিদ্র্যতা তাদের প্রধান কারণ। তবে কেউ কেউ ঋণ শোধ, মাদকাসক্তি অথবা জুয়ার কারণেও কিডনি বিক্রি করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে, কালাই উপজেলার বৈগুনি গ্রামের ৪৫ বছর বয়সী কিডনি হারানো সফিরউদ্দিনের পূর্নাজ্ঞ অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের গ্রীষ্মে ভারতে ৩.৫ লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করেছিলেন, ভেবেছিলেন এই অর্থে তার তিন সন্তানের ভবিষ্যৎ গড়বেন। কিন্তু সেই অর্থ অনেক আগেই শেষ, বাড়িটি এখনও অসমাপ্ত। সফিরউদ্দীন বলেন, আমি  কিডনি বিক্রি করেছি আমার পরিবার এবং স্ত্রী-সন্তানদের ভালো রাখতে।

তিনি আরও বলেন, দারিদ্র্য ও হতাশা তাকে দালালদের প্রস্তাবে রাজি করায়। তারা ভিসা, ফ্লাইট, ভুয়া কাগজপত্র ও হাসপাতালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে নিয়ে যায়। তিনি জানেন না, তার কিডনি কার শরীরে গেছে।

কালাই উপজেলার সফিরউদ্দিনের মত ৪৫ বছর বয়সী জোসনা বেগম এবং তার স্বামী বেলাল হোসেনের গল্প একই রকম। স্বল্পমুল্যে কিডনি বিক্রি এবং কিডনি অপারেশনের পর আর কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা পাননি তারা। জোসনা বেগম  বলেন, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এখন ব্যথা, শারীরিক দুর্বলতা ও ওষুধের টানাপোড়েনে ভুগছেন। ভুক্তভোগীদের  ভাষ্যমতে এই চক্রে ডাক্তার থেকে শুরু করে ভারত-বাংলাদেশ দুই দেশের পাচারকারী জড়িত।

কিডনি পাচারকারী এক দালালের ভাষ্যমতে, কিডনির জন্য গ্রাহকরা সাধারণত ২০ থেকে ২৫ লাখ পর্যন্ত পরিশোধ করে। কিন্তু যাঁরা কিডনি দান করেন, তারা এর খুবই সামান্য অংশ পান। দাতারা সাধারণত ৩ থেকে ৫ লাখ টাকা পান।

ভারতের আইন অনুযায়ী, কিডনি দান শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বা বিশেষ সরকারি অনুমতিতে করা যায়। সেই কারনেই সফিরউদ্দীনকেও কিডনি প্রাপকের আত্মীয় দেখিয়ে জাল সনদ করা হয়। এই আইনের কারনে পাচারকারীরা ভুয়া পরিবারিক সম্পর্ক, হাসপাতালের কাগজপত্র এমনকি জাল ডিএনএ রিপোর্ট তৈরি করে এই আইন এড়িয়ে যায়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ভারতের কোনো ধনী রোগীর কিডনি দরকার হলে, একজন মধ্যস্বত্বভোগী একজন গরিব বাংলাদেশিকে খুঁজে বের করে যাদের চাকরির লোভ দেখিয়ে নিয়ে যায়। এই চক্র এভাবেই ঘুরে চলে।

কিডনি ওয়ারিয়র্স ফাউন্ডেশনের প্রধান বসুন্ধরা রঘুবংশ বলেন, যদি এই বাণিজ্য পুরোপুরি বন্ধ করা না যায়, তাহলে ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষা, সার্জারির পর চিকিৎসা সহায়তা এবং আর্থিক সুরক্ষাসহ একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা নিশ্চিত করা উচিত।

Tags: কিডনিগ্রামবাংলাদেশ
Previous Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

Next Post

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস

Next Post
বিশ্ব নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা, ধ্বংসস্তূপের মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় প্রস্তুত হামাস

অভিনেতা ডিক্যাপ্রিওর ছবি, পেছনে সন্ত্রাসী পোশাক পরা ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্কুইড গেম’-এর মূল চরিত্রে ডিক্যাপ্রিও?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT