চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:48 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার
A A
কক্সবাজারে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ, গ্রেপ্তার একজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলার শাহ আলী থানার বিক্রমপুর এলাকা থেকে নবম শ্রেণী পড়ুয়া অপহৃত এক শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাব। অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানালে কক্সবাজার র‍‍্যাব-১৫ এর একটি দল সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলীম মির্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী থানার জলক্ষীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

সোমবার ২৮ অক্টোবর দুপুরে কক্সবাজার র‍‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. কামরুজ্জামান জানান, নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর গ্রামের বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি ৩নং সিমসন রোড, বিক্রমপুর গার্ডেন সিটি, ব্লক-বি, ফ্লোর-১০, সদরঘাট ঢাকায় বেড়াতে যায়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার সময় বাসা থেকে বের হয়ে বিক্রমপুর গার্ডেন সিটির নিচে মার্কেটে গেলে আলীম মির্জা শান্তসহ আরও অজ্ঞাতনামা ২-৩ জন ভিকটিমকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর থেকে ভিকটিমের পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের ভিত্তিতে র‍‍্যাব-১৫, কক্সবাজার-এর সদর কোম্পানীর একটি দল লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রোববার রাতে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍‍্যাবের এই কর্মকর্তা।

Previous Post

‘জেন্ডার বাজেট’র গুরুত্বের কথা বললেন মৎস্য উপদেষ্টা

Next Post

দুবাইয়ে বিয়ে করেছেন সুজানা

Next Post
সুজানা ও তার স্বামী দুবাইয়ের একটি স্থানে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে বিয়ে করেছেন সুজানা

অঙ্কন, বাংলাদেশ ক্রিকেটের একজন তরুণ ক্রিকেটার, ট্রফি হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকেরের চোটে দলে অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT