চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খাবারে কী থাকছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খাবারে কী থাকছে?. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকীয় কায়দায় বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি। ৬ তারিখ সাত পাকে বাঁধা পড়বেন তারা। দেখে নেওয়া যাক কী কী থাকছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মেনুতে।

জয়সালমিরের সূর্যগড় প্যালেসে হবে বিয়েটা। সেখানে পৌঁছে গিয়েছেন হবু বর আর কনে ও তাদের পরিবার। শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। জানা গেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মেনুতে রাজস্থানের নানা খাবার থাকছে। সাথে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান খাবার ও আফগানি কাবাব। থাকবে মোগলাই খাবারও। পাঞ্জাবের বিখ্যাত মাকাইয়ের রুটি ও সরিষা থাকবে। থাকছে লাড্ডু, রাবড়ি, ক্ষীর, সোহান হালুয়া সহ আরও নানা পদের ডেজার্টও।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অতিথিদের তালিকায় রয়েছে ১০০-এর কাছাকাছি নাম। যার মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি, করণ জোহর, শহিদ কাপুর, মিরা রাজপুত ও বরুণ ধাওয়ানদের নাম। হাই প্রোফাইল অতিথিদের কথা ভেবে বুকিং করা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়ি।

অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে মরুভূমি ভ্রমণের ব্যবস্থা। রাজস্থানের ঐতিহ্যবাহী পুতুল নাচও থাকছে। অতিথিদের দেয়া উপহারের মধ্যে একটি স্পা ভাউচারও আছে।

নিরাপত্তাতেও থাকবে কড়াকড়ি। অতিথিদের ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই বিয়ে ও বিয়ের আগের অনুষ্ঠানগুলোতে। হোটেলের কর্মীরাও ফোন ব্যবহার করতে পারবেন না। শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানকে বিয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছেন তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং-এর সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা 

Tags: কিয়ারা আদবানিসিদ্ধার্থ মালহোত্রাসিদ্ধার্থ-কিয়ারা
Previous Post

কানাডার ক্যালগেরিতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৮

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৮, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৮

দুই জনপ্রিয় বলিউড তারকার ছবি, একে অপরের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

'দঙ্গল'-এর রেকর্ড ভেঙে ফেললো 'পাঠান'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT