চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার নাকের ডগা থেকে ম্যাচ কেড়ে নিল রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 13, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে এবারের আসরে প্রথম ছয় ম্যাচের কোনটিতে হারেনি গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টেবিলে শীর্ষে থাকা দলটিকে প্রথম হারের স্বাদ দিতে যাচ্ছিল মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। শেষঅবধি নার্ভ ধরে রেখে ৮ রানের জয় ছিনিয়ে নিয়েছে রংপুর।

হারে আসরে পাঁচ ম্যাচ খেলে দুই জয়ে টেবিলের চারে থাকল খুলনা। ঢাকায় প্রথম দুই ম্যাচে জয়ের পর সিলেটে এসে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছিল তারা। শেষ ম্যাচে জিতি জিতি করেও জয়ের ধারায় ফিরতে পারল না দলটি।

জয়ের জন্য ১৮৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঠিকঠাক হয় খুলনার। পাওয়ার প্লেতে এক উইকেট হারালেও আসে ৫৭ রান। পাওয়ার প্লের শেষ দুই ওভারে রেজাউর রহমান ও নাহিদ রানার উপর তাণ্ডব চালান মেহেদী হাসান মিরাজ।

নাঈম শেখ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ বলে ৬১ রান তোলেন। মিরাজ ৩৯ করে আউট হলেও ফিফটি তুলে নেন নাঈম। এরপর আফিফ হোসেনের সাথে ২২ বলে ৪৫ রানের জুটি গড়ে ৫৮ করে বাঁহাতি এ ওপেনার সাজঘরে ফেরেন।

সেখান থেকে মাহিদুল অঙ্কনকে নিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখেন আফিফ হোসেন। আফিফ ১৫ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হলে পথ হারায় খুলনা। মাহিদুলের পর নাওয়াজ ও ইমরুল কায়েসের আউটে ৯ উইকেটে ১৭৮ রানে থামে দলটি। রংপুর জয় পায় ৮ রানে।

রংপুরের আকিফ জাভেদ নিয়েছেন ৩টি উইকেট। শেখ মেহেদী হাসান ও সাইফউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ধীরে ব্যাট করলেও মিডল ওভারে খুশদিল শাহ ও ইফতেখার আহমেদের ঝড়ে বড় সংগ্রহ গড়ে রংপুর। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সোহানদের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।

রংপুরের পক্ষে ঝড় তোলেন খুশদিল শাহ, ৩৫ বলে বাঁহাতি ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন। তার ইনিংসে ছয়টি ছক্কা এবং চারটি চারের মার ছিল। তাকে সঙ্গ দেয়া ইফতেখারও কম যাননি, খেলেছেন ৩৬ বলে ৪৩ রানের ইনিংস।

অন্যদের মধ্যে ওপেনার তৌফিক খানের থেকে আসে ৩৬ রান। স্টিভেন টেইলর ও সাইফ হাসান তেমন সুবিধা করতে পারেননি। শেষ বলে সোহান রানআউট হলেও অপরাজিত থাকেন খুশদিল।

খুলনা টাইগার্সের দেশিয় দুই পেসার আবু হায়দার রনি ও হাসান মাহমুদ নিয়েছেন ২টি করে উইকেট।

Tags: ইফতেখারখুলনা টাইগার্সখুশদিলমিরাজরনিরংপুর রাইডার্সলিড স্পোর্টসহাসান
Previous Post

সচিবালয়ের সামনে আমরন অনশনে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা

Next Post

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
শেখ হাসিনা ও শেখ রেহানা, রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নূরুল ইসলাম বুলবুলের বক্তৃতা, রাজনৈতিক আলোচনা ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম ছাড়া বৈষম্যমূলক সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: নূরুল ইসলাম বুলবুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT