চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পাণ্ডবের ঝলকে খুলনার বিপক্ষে বরিশালের ১৮৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সকে হারিয়ে দুর্দান্ত শুরু হয়েছে ফরচুন বরিশালের। দলটির হয়ে আসর মাতাচ্ছেন তিন পাণ্ডব তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঝলক দেখিয়েছেন তিন তারকা ক্রিকেটারই। তাদের অনবদ্য ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ১৮৮ রানের লক্ষ্য দিয়েছে তারা।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে বরিশালকে ব্যাটে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। তামিমের ৪০, মুশফিকের ফিফটি ও মাহমুদউল্লাহ’র ঝড়ো ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ গড়েছে বরিশাল।

ব্যাটে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বরিশালের। ৩.৪ ওভারে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে ১১ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। এরপর ঝড় তোলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ২২ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। ৭.২ ওভারে দলীয় ৬০ রানে সৌম্য ফিরে যান রানআউট হয়ে। তার আগে দুই চার ও এক ছক্কায় করেন ১০ বলে ১৭ রান।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ৩৭ বলে ৫৭ রান তোলেন তামিম ইকবাল। ১৩.৩ ওভারে দলীয় ১১৭ রানে ফিরে যান তামিম। পাঁচ চারে ৩৩ বলে ৪০ রান করেন তামিম। অনবদ্য এই ইনিংস খেলে একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলে নিজের ৩০০০ রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। এর জন্য অবশ্য ৯১ ম্যাচে ব্যাট করেছেন ৯০ ইনিংসে। ২৫টি ফিফটির পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরিও

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঝড় তোলেন মুশফিক। ১৬তম ওভারে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ১৮.৩ ওভারে দলীয় ১৭১ রানে মাহমুদউল্লাহ ফিরে যান। দুটি করে চার ও ছক্কায় ১৯ বলে করেন ১৭ রান।

এরপর শোয়েব মালিককে নিয়ে ইনিংস শেষ করেন মুশফিকুর রহিম। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করেন মুশফিক। আর শোয়েব করেনে ৬ বলে ৫ রান।

খুলনার হয়ে ওশান থমাস নেন দুটি উইকেট। এছাড়া নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম অঙ্কন নেন এক উইকেট।

Tags: খুলনা টাইগার্সতামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
Previous Post

‘নারীদের গল্প বলা হচ্ছে পুরুষের মতো করে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে’

Next Post

সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো শাটল পরিবহন সেবা চালু

Next Post
বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো শাটল পরিবহন সেবা চালু

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক ও অতিথিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT