চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে লড়াই জমিয়ে তুলল খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 23, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছিল দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে চতুর্থ স্থান দখল করে নিয়েছে খুলনা টাইগার্স। আসরে খুলনার শুরুটা ভালো হয়েছিল। তবে দুই জয়ের পর টানা চার হার দেখেছিল দলটি। চট্টগ্রামে এসে একটি জয় পেলেও পরাজয়ও দেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখল রূপসাপাড়ের দলটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। টসে জিতে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৫২ রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। জবাবে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় খুলনা। নবম ম্যাচে খুলনার চতুর্থ জয় এটি। ৮ পয়েন্ট নিয়ে চারে এসেছে তারা। সমান ম্যাচে সপ্তম হার দেখল সিলেট। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আরিফুল হকের দল।

সিলেট ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুঅঙ্কের ঘরে পৌঁছান। অবশ্য ফিফটি পেয়েছেন জর্জ মুন্সে। ছয়টি চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৫৮ রান করেন। চারটি চার ও দুটি ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন জাকির হাসান। শেষদিকে সুমন খান ৫ বলে ১২ রান করেন।

খুলনা আবু হায়দার রনি, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ দুটি করে উইকেট নেন। নাসুম ও মিরাজ নেন একটি করে উইকেট।

জবাবে খুলনাকে ভালো শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। দুর্দান্ত ব্যাটিং করেন মিরাজ। আটটি চার ও দুই ছক্কায় ৫০ বলে ৭০ রান করেন খুলনা অধিনায়ক। নাঈম ১৭ বলে ২০ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১৩ বলে ১৭ রান এবং আফিফ ৩ রান করে ফিরে যান। পরে উইলিয়াম বোসিস্তোকে নিয়ে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছান অ্যালেক্স রোস। ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন রোস। বোসিস্তো অপরাজিত থাকেন ১১ বলে ১৯ রানে।

সিলেটের হয়ে নিহাদুজ্জামান দুই উইকেট নেন। সুমন খান ও সামিউল্লাহ শেনওয়ারি একটি করে উইকেট নেন।

Tags: খুলনাচট্টগ্রামবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
Previous Post

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ

Next Post

মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে নাহিদ, আসিফ ও হাসনাতের ফেসবুক স্ট্যাটাস

Next Post
নাহিদ, আসিফ ও হাসনাতের ফেসবুক স্ট্যাটাসের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে নাহিদ, আসিফ ও হাসনাতের ফেসবুক স্ট্যাটাস

বাংলাদেশ পুলিশ ও র‍্যাবের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT