চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
3:36 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, খুলনা, জনপদ
A A
খুলনায় পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু সংবাদ কেন্দ্রের প্রবেশদ্বারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পরী বেগম (৬০) ও তার ছেলে মো. জাহাঙ্গীরের (৩৬)। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই মো. সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাড়ি জেলার বটিয়াঘাটা জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, পটকা মাছ খেয়ে আসরের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে পরী বেগম ও চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

জানা যায়, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে বাড়িতে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পরী বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

Tags: মা-ছেলের মৃত্যু
Previous Post

‘ভারতে রপ্তানি করায় বাজারে ইলিশের দাম কমছে না’

Next Post

‘ব্রহ্মাস্ত্র’র সিক্যুয়েলের শুটিং কবে থেকে শুরু?

Next Post
দুটি অভিনেতা একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন, ক্যামেরার উপরে থেকে দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্রহ্মাস্ত্র'র সিক্যুয়েলের শুটিং কবে থেকে শুরু?

বৃটিশ রানি ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সৈনিকের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যে সৈনিকের চিঠির উত্তর দিয়েছিলেন ব্রিটিশ রানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT