চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশি শক্তিতে’ এগিয়ে খুলনা, দেশিতে ভরসা চিটাগংয়ের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরে দারুণ ছন্দে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। গত আসরের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। শিরোপা মঞ্চে খেলার লড়াইটা খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে দল দুটি। জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বরিশালের।

টেবিলের চারে থেকে প্লে-অফে উঠেছিল খুলনা টাইগার্স। নিয়ম অনুযায়ী এলিমিনেটরে খেলেছে তারা। সেখানে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। অন্যদিকে টেবিলের দুইয়ে থেকে বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলেছে চিটাগং কিংস। তবে হেরে যায় তারা। ৯ উইকেটে জিতে ফাইনালে যায় বরিশাল।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা ও চিটাগং। ফাইনালের ওঠার লড়াইয়ে বিদেশি শক্তিতে এগিয়ে থাকবে খুলনা। প্লে-অফের আগে দলে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ারকে নিয়েছে তারা। পাশাপাশি মোহাম্মদ নাওয়াজ ও অ্যালেক্স রোস আছেনেই।

খুলনার দেশি ক্রিকেটাররাও দারুণ ফর্মে আছেন। ওপেনার নাঈম শেখ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১৩ ম্যাচে ৪৯২ রান করেছেন এখন পর্যন্ত। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে ফর্মে। ১৩ ম্যাচে দুই ফিফটিতে ৩৫৩ রান করেছেন।

পাশাপাশি আফিফ হোসেন ফর্মে আছেন। শেষদিকে ব্যাটিংয়ে মাহিদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত। প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি।

বল হাতে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত করছেন। ভালো করছেন হাসান মাহমুদ ও মুশফিক হাসান। নাওয়াজ এবং হোল্ডারে শক্তিটা বেশ বাড়লোই বলা যায় খুলনার।

অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশি ক্রিকেটারেই ভরসা চিটাগংয়ের। প্লে-অফের আগে নতুন কোনো বিদেশিকে টানেনি তারা। গ্রাহাম ক্লার্ক, খাজা নাফি, হায়দার আলি ও বিনুরা ফের্নান্দোতে আস্থা রেখেছে দলটি। চারজনই দারুণ ফর্মে আছেন, তাই নতুন বিদেশি এনে দলের কম্বিনেশন ভাঙতে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

দেশিদের মধ্যে ব্যাট হাতে চিটাগংয়ের অন্যতম ভরসা পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন। দুজনই আসরজুড়ে ছন্দে আছেন। শামীমের ব্যাট থেকে ১৩ ম্যাচে এসেছে ৩৪৫ রান, আর ইমন ১১ ম্যাচে করেছেন ২৫৬ রান।

বল হাতে খালেদ আহমেদ ফর্মের তুঙ্গে আছেন। ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সেরা চারে আছেন তিনি। শরিফুলও ছন্দ ফিরে পেয়েছেন। আলিস আল ইসলাম ও বিনুরা ফের্নান্দো দারুণ করছেন। ব্যাটে-বলে দুদিক দিয়েই ভারসাম্যে চিটাগং। বলা যায় খুলনাকে ছেড়ে কথা বলবেন না শামীম-ইমনরা।

Tags: খালেদখুলনাচিটাগংবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

বার্সার ন্যু ক্যাম্পে খেলতে ভালোবাসেন রোনালদো

Next Post

চট্টগ্রামে দিনে-দুপুরে বাসায় ডাকাতি চেষ্টা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে দিনে-দুপুরে বাসায় ডাকাতি চেষ্টা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT