চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি সেনাদের খামেনির হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইসরায়েলি সেনাদের হুঁশিয়ারি ও ধোঁয়া উড়ে যাচ্ছে শহরের ওপর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনার হামলার বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েল সেনাদের অবরোধ এবং হামলা চলতে থাকলে প্রত্যাঘাত করবে মুসলিম বিশ্ব।

মঙ্গলবার ১৭ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, হামাস ও ইসরায়েল সংঘাতের এগারতম দিনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বক্তৃতায় খামেনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনতার বিরুদ্ধে ইহুদি শাসকদের অত্যাচার অব্যাহত থাকলে কেউ মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না। গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।’

গাজা সীমান্তে হামাসের আল কাশিম ব্রিগেড এবং ইসরায়েলি সেনার সংঘর্ষের চতুর্থ দিনে, গত ১০ অক্টোবর প্রথম ইরানের সরকারি সংবাদমাধ্যমে বক্তৃতা দিয়েছিলেন খামেনি। তিনি ইসরায়েলে হামলাকারী হামাস বাহিনীকে সমর্থন জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনবাসীর জন্য আমি গর্বিত।’

সেই সাথে তিনি দাবি করেছিলেন, ৭ অক্টোবরের ভোরে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ধারাবাহিক রকেট হামলায় ইরানের কোনও মদত নেই। এ বার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সরকারকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকা জানিয়েছিল, ইসরায়েল-হামাস যুদ্ধে তেহরান জড়ালে তার পরিণাম খারাপ হবে।

হিজবুল্লার সাথে ইতোমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল ফৌজের লড়াই শুরু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাতে গিয়ে চারজন হিজবুল্লা যোদ্ধা নিহত হয়েছেন বলে তেল আভিভের দাবি। এই পরিস্থিতিতে খোমেইনির মুখে ‘মুসলিম বিশ্বের প্রত্যাঘাতের’ হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান সোমবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইহুদি আগ্রাসন বন্ধ না হলে ওই এলাকায় আমাদের সকলের বন্দুক তাক করা আছে।’ এ বার সেই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখে শোনা গেল একই হুমকি।

Tags: ইসরায়েল-ফিলিস্তন যুদ্ধইসরায়েল-ফিলিস্তিনখামেনি
Previous Post

বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ছুটি বাতিল করেছেন দ্রাবিড়

Next Post

দোকানে বিস্ফোরণ: ৯ নারীসহ ১১ জন নিহত

Next Post
দোকানে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকানে বিস্ফোরণ: ৯ নারীসহ ১১ জন নিহত

নির্বাচিত ব্যক্তিরা বিয়ের শাড়ি পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের শাড়ি পরেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে আলিয়া!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT