চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাগো’র খিজির হায়াতের নতুন ছবি ‘ওরা ৭ জন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ, খেলাধুলা ও বিনোদনের ছবি চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম স্পোর্টস নির্ভর ছবি ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান আবারও নতুন সিনেমার ঘোষণা দিলেন। এবারের সিনেমাটি পুরোপুরি মুক্তিযুদ্ধ নির্ভর। সিনেমার নাম ‘ওরা ৭ জন’। নির্মাণের পাশাপাশি সিনেমাটির গল্পও তার।

শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর যে সিনেমাটি আমরা পাই, সেটার নাম ছিলো ‘ওরা এগারো জন’। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আমি নতুন সিনেমা করতে যাচ্ছি, ফিকশন হলেও এই সিনেমাতে দেশের সাত বীর যোদ্ধার কথা তুলে ধরবো। সব প্রস্তুতি চূড়ান্ত।

খিজির জানান, ‘ওরা ১১ জন’ সিনেমায় যুদ্ধ জয়ের কাহিনী উঠে আসলেও ‘ওরা ৭ জন’ সিনেমাটি যুদ্ধের ময়দানেই শুরু, যুদ্ধের ময়দানেই শেষ হবে। নির্মাতার ভাষ্য, সিনেমার শুটিং লোকেশন হিসেবে বেছে নেয়া হয়েছে স্বাধীনতার যুদ্ধের সময় ৫ নম্বর সেক্টরকে।

চলতি মাসেই শুটিং শুরুর চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়ে খিজির বলেন, ২০ তারিখ আমি লোকেশনে পৌঁছাবো। ২৭ তারিখ থেকে ক্যামেরা ওপেন করতে চাই। টানা দেড় মাসের শুটিং প্রস্তুতি নিয়েছি। সেভাবেই এগুচ্ছি।

‘ওরা ৭ জন’ এর চরিত্রে কাদের দেখবে দর্শক, এমন প্রশ্নে খিজির বলেন, পরিচালনার পাশাপাশি সাত বীরযোদ্ধার একজন আমিও। বাকি ৬ জনের সাথে এখনও সাইনিং হয়নি, তবে বৃহস্পতিবারের মধ্যে সবাই তাদের নাম জানতে পারবেন।

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।

Tags: ওরা ১১ জনওরা ৭ জনখিজির হায়াতখিজির হায়াত খানজাগোফুটবলবাংলামুক্তিযুদ্ধযোদ্ধালিড বিনোদনসিনেমা
Previous Post

গাছ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Next Post

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেবে না বিএনপি

Next Post
বিএনপি ও আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেবে না বিএনপি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ ভ্যাকসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT