চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটির ‘খাঁচার ভেতর অচিন পাখি’ যে কারণে বড় পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 09, নভেম্বর 2021
in বিনোদন
A A
সিনেমা প্রিমিয়ার দেখার জন্য দর্শকরা সিনেমা হলে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে মুক্তির প্রায় ২০দিনের মাথায় রায়হান রাফীর পরিচালনায় অরিজিনাল ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’র বিশেষ প্রদর্শনী হয়ে গেল বড়পর্দায়। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

ছবির পরিচালক রায়হান রাফী জানালেন, ‘অন্যান্য সিনেমায় কিছু কিছু নেগেটিভ রিভিউ পেলেও ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ৯৯ ভাগই ইতিবাচক রেসপন্স পাচ্ছি। আগে এমন হয়নি। এজন্যই বড়পর্দায় প্রদর্শনে অনুপ্রাণিত হয়েছি।’

তিনি বলেন, ‘যেহেতু বড়পর্দায় প্রদর্শন করা হচ্ছে, শিগগির চেষ্টা করা হচ্ছে সিনেমা হলে মুক্তি দেয়ার। নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই ইচ্ছে রয়েছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ যেন হলে মুক্তি পায়।’

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সোমবার সন্ধ্যায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’র বিশেষ প্রদর্শনী হয়। চলচ্চিত্র নির্মাতা ও চরকির সিইও রেদওয়ান রনির উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিডিয়াস্টার লিমিটেডের ডিরেক্টর ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘যাত্রা শুরুর মাত্র ৪ মাসে চরকি বেশ সাফল্য অর্জন করেছে। অল্পসময়ের ব্যবধানে ১৯৪টি দেশে চরকি ছড়িয়ে পড়েছে। এই সাফল্যের জন্য চরকির কর্মীদের অভিনন্দন।’

পরিচালক রায়হান রাফী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, কথা সাহিত্যিক আনিসুল হক, অভিনেতা সিয়াম আহমেদ, মোস্তফা মনোয়ার, ইয়াশ রোহান, সোহেল মন্ডল, চিত্রনায়িকা তমা মির্জা, দীঘি, সাফা কবির, সুনেহরা বিনতে কামাল, সংগীতশিল্পী কনা প্রমুখ।

চরকি অরিজিনাল ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ চলচ্চিত্র মুক্তি পায় চলতি বছরের ২১ অক্টোবর। এতে অভিনয় করেছেন ফজলুরর হমান বাবু, তমা মির্জা, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ারসহ আরও অনেকে। এটি চরকির চতুর্থ অরিজিনাল ফিল্ম।

১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। কর্তৃপক্ষের দাবী, মাত্র ৪ মাসে চরকি মন জয় করে নিয়েছে দেশ ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শকদের। রেদওয়ান রনি বলেন, ১৯টি কারেন্সি থেকে চরকি পেয়েন্ট করে ১৯৪ দেশ থেকে দর্শক কনটেন্ট দেখছেন। ২২ সাল চরকির জন্য গুরুত্বপূর্ণ। বছর জুড়ে যেন চরকি থেকে ভরপুর কনটেন্ট দর্শক পান সেই উদ্দেশ্যে কাজ করছি।

Tags: আনিসুল হকইয়াশ রোহানখাঁচার ভেতর অচিন পাখিচরকিদীঘিমতিউর রহমানমোস্তফা মনোয়াররায়হান রাফীলিড বিনোদনসাফা কবিরসিনেপ্লেক্সসুনেহরা বিনতে কামাল
Previous Post

করোনায় ৬ বিভাগে মৃত্যু শূন্য

Next Post

ভাড়া বেশি নিলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

Next Post
ফাইল ছবি

ভাড়া বেশি নিলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

দুটি মানুষ, একজন নারী ও একজন পুরুষ, হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিছবির গানে মৌমিতা-আমিনুলের কণ্ঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT