চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামেনি আমাকে দু’বার মারার চেষ্টা করেছিলেন: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 02, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে দু’বার মারার চেষ্টা করেছিলেন খামেনি। কিন্তু তার আগে তিনিই খামেনিকে মেরেছেন।

রোববার ১ মার্চ সন্ধ্যায় এবিসি নিউজের এক সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প উচ্ছ্বাস নিয়ে একথা বলেন। শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি।

এ প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের কথা এক্সে লিখেছেন এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল। তিনি লেখেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে একথা বলেছেন যে, তিনি (খামেনি) আমাকে পাওয়ার আগে আমিই তাকে পেয়ে গেছি। তারা দুই বার চেষ্টা করেছিল। আমিই তাকে প্রথমে পেয়ে গেলাম। সংবাদিক কার্ল জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের একটি সূত্র মনে করে, ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন খামেনি। প্রেসিডেন্ট ট্রাম্প সে প্রসঙ্গই টেনেছেন। খামেনির মৃত্যুর পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবর জানিয়েছিলেন এবং খামেনিকে ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষদের একজন বলে উল্লেখ করেছিলেন।

তিনি লেখেন, খামেনির মৃত্যু ইরানের মানুষের জন্য যে কেবল ন্যায়বিচার হল তা-ই নয়। মহান যুক্তরাষ্ট্রের জন্যও ন্যায়বিচার হল। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, যারা খামেনি এবং তার রক্তপিপাসু গ্যাংদের হাতে নিহত হয়েছেন, তারাও ন্যায়বিচার পেলেন। তিনি (খামেনি) আমাদের উচ্চমার্গের অত্যাধুনিক গোয়েন্দা তৎপরতা এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এড়াতে পারেননি। তিনি এবং তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের কিছুই করার ছিল না।

২০২৪ সালে ট্রাম্পকে দুই বার হত্যা চেষ্টার অভিযোগ উঠেছিল। জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। ওই বছরই সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গল্‌ফ খেলার সময় ট্রাম্পকে মারতে ঝোপের আড়ালে ওঁত পেতে থাকা আততায়ী ধরা পড়ে। ওই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস পর আফগানিস্তানের বাসিন্দা ফারহাদ শাকেরির বিরুদ্ধে ট্রাম্পকে খুনের ছক কষার অভিযোগ আনা হয়। ২০০৮ সালে তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়। অভিযোগ ছিল, ট্রাম্পকে খুনের ছক কষেছিল ইরানের রেভল্যুউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইরান সেই অভিযোগ অস্বীকার করেছিল।

Tags: আয়াতুল্লাহ আলি খামেনিইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলের হামলাখামেনির মৃত্যুযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনহত্যা
Previous Post

মধ্যপ্রাচ্য সঙ্কটে প্রবাসীদের নিরাপত্তায় অগ্রাধিকার সরকারের

Next Post

বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ

Next Post

বিসিএলকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন সাইফ

মোহামেডানের উন্নয়নে স্থায়ী কিছু করতে চাই: আরিফুল প্রিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT