চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনালে খালিস্তানিদের হুমকি, কঠোর সতর্কতায় ভারতীয় পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 19, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন আবারও বিশ্বকাপের ম্যাচ বানচালের হুঁশিয়ারি দিয়েছেন। যার ফলে, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে কঠোর সতর্কতায় রয়েছে ভারতীয় পুলিশ। অবশ্য এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ বানচালের হুঁশিয়ারি দিয়েছিল নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’র প্রধান।

রোববার ১৯ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজ আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিল নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ নামক সংগঠনের খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচকে ঘিরে খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন এর হুমকির পর থেকেই গুজরাট পুলিশ সতর্ক হয়েছে।জনতা ও পুলিশ ভারতের জাতীয় পতাকা নিয়ে উৎসবমুখর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদাবাদে দু’দেশের ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস। এই আবহে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করে আজকের দিনে এয়ার ইন্ডিয়া বিমান বয়কটের ডাক দিয়েছে পান্নুন। এর থেকে সন্দেহ জেগেছে অনেকের মনে, তৈরি হয়েছে হামলার শঙ্কা।

হুমকি বার্তায় পান্নুন বলেন, ১৯ নভেম্বর যেন আমদাবাদ, দিল্লি এবং অমৃতসর থেকে কোনও এয়ার ইন্ডিয়ার বিমানে শিখ সম্প্রদায়ের কেউ না চেপে বসেন। এই দিনে এই সব বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান বয়কট করা হোক। ১৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হোক আমদাবাদ, দিল্লি এবং অমৃতসরের বিমানবন্দর। এই হুমকি বার্তার পরই এই তিন বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিমান হামলার এই পরোক্ষ হুমকির পর এই বিষয়ে কথা বলেছে কানাডাও। এর আগে খালিস্তানিদের বিরুদ্ধে কানাডাকে জানানো ভারতের সব অভিযোগই এড়িয়ে গিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। তবে এই ক্ষেত্রে কানাডা সরকার বলছে, বিমানে হামলার হুমকি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। কানাডার পরিবহন মন্ত্রী পাবলো রড্রিগেজ এ নিয়ে কথা বলেন।

এর আগে বিশ্বকাপের ম্যাচে নাশকতার ছক কষার অভিযোগে সেপ্টেম্বরেই গুজরাট পুলিশে এফআইআর হয়েছিল পান্নুনের বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে গত ২৩ সেপ্টেম্বর অমৃতসরে পান্নুনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পান্নুনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: শিখদের খালিস্তান আন্দোলন কী

Tags: ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ভারত
Previous Post

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন নিকারাগুয়ার প্রতিযোগী

Next Post

ডিসেম্বর থেকে প্রতিদিন ব্যাংকক যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

Next Post
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান ঢাকা থেকে ব্যাংকক গন্তব্যে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বর থেকে প্রতিদিন ব্যাংকক যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নীলফামারীতে যন্ত্রের সাহায্যে আমন ধান কাটা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে যন্ত্রের সাহায্যে আমন ধান কাটা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT