চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনারের ওপর চড়াও খালিস্তানপন্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনারের ওপর হামলার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার খুন এবং ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগের পর বিতর্ক দিন দিন বাড়ছে। কানাডার পর এখন যুক্তরাজ্যেও খালিস্তানিদের বিক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় স্কটল্যান্ডে কিছু খালিস্তানি সমর্থক ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশ করতে গেলে বাঁধা দেয়। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতীয় হাইকমিশনারকে স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। স্কটল্যান্ডে ব্রিটিশ খালিস্তানিদের একটি দল ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্থানীয় একটি গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয়।

ভারতীয় হাইকমিশনার গুরুদ্বারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ৩-৪ জন খালিস্তানপন্থী সমর্থক তাকে গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয় এবং স্লোগান দিতে থাকে।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, খালিস্তানিরা ভারতীয় হাইকমিশনারের গাড়ির দরজাও টেনে ধরে। এরপর ভারতীয় হাইকমিশনার তার চালককে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি অনুষ্ঠানে যোগ না দিয়ে গুরুদ্বারের গেট থেকে ফিরে যান।

এইদিকে ভারত বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে এবং একই সঙ্গে এই বিষয়ে ভারতের অবস্থানও জানিয়েছে। হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক বিরোধের মাঝেই এই ঘটনায় তোলপাড় আন্তর্জাতিক মহল।

Tags: খালিস্তানযুক্তরাজ্য
Previous Post

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

বিশ্বকাপে স্পটলাইটে থাকবেন হৃদয়

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে স্পটলাইটে থাকবেন হৃদয়

স্মার্ট যুবক হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT