চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 19, মার্চ 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া হাসিমুখে waving করে জনসমক্ষে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ পনেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। খালেদা জিয়া ছাড়াও ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

আজ ১৯ মার্চ রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযোগ গঠন করা হয়েছে এবং এবছর ২৩ মে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এসময় খালেদা জিয়া জামিনে থাকায়, তার অনুপস্থিতিতেই অভিযোগপত্র পাঠ করা হয়।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে করা নীতি বহির্ভূত চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আছে।

একই মামলার অভিযোগে অভিযুক্ত অন্যান্যদের মধ্যে আছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচারের আবেদন জানান।

নাইকো দুর্নীতি মামলা ছাড়াও খালেদা জিয়ার নামে আরও ৩৩টি মামলা রয়েছে। এর আগে তার নামে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিট্যাবল ট্রাস্ট নামের আরও দুটি দুর্নীতির মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে। নাইকো দুর্নীতির মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার তৃতীয় মামলা। এছাড়াও গ্যাটকো দুর্নীতির মামলা নামক আরেক মামলার অভিযোগ শুনানির জন্য দিন ধার্য করা আছে আরেকটি আদালতে।

Tags: খালেদা জিয়াদুদকদুর্নীতি দমন কমিশন (দুদক)নাইকো দুর্নীতি মামলাবিএনপি
Previous Post

যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত

Next Post

রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

Next Post
সব পণ্যের মূল্য এখন মজুদ আছে, বাজারে তেমন পরিবর্তন নেই।. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে নিত্যপণ্যের দাম আর বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

চিত্রনায়ক শাকিব খান ডিবি কার্যালয়ে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি কার্যালয়ে চিত্রনায়ক শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT