চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একা হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 31, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা, জনতার মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচর্যাকারী ফাতেমা।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা ছিলেন তার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী। বেগম জিয়ার মৃত্যুতে একা হয়ে গেলেন ছায়ার মত প্রিয় নেত্রীর পাশে থাকা ফাতেমা।

২০০৯ সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে খালেদা জিয়ার বাসভবনে কাজ করার সুযোগ পান ফাতেমা। এরপর থেকেই বেগম জিয়ার দেখাশোনা করেতেন তিনি। তিনি শুধু গৃহকর্মীই নন, জেল, হাসপাতাল এমনকি বিদেশ সফরেও আপনজনের মতই খালেদা জিয়ার পাশে থেকে তার ব্যক্তিগত ও স্বাস্থ্যগত বিষয়গুলো দেখাশোনা করেছেন তিনি।

২০১৪ সালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে যখন অবরুদ্ধ, গাড়িতে উঠেও বের হতে না পেরে ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন খালেদা জিয়া। ঠিক তখন নীরবে শক্ত করে ফাতেমা ধরে রেখেছিলেন খালেদা জিয়ার হাত।

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। এসময় কোন রাজনৈতিক পরিচয় ছাড়াই আদালতের অনুমতি সাপেক্ষে ৬ দিন পর স্বেচ্ছায় ফাতেমা প্রিয় নেত্রীর সাথে কারাবরণ করেন।

২০২১ সালের এপ্রিল মাসে খালেদা জিয়া যখন করোনা আক্রান্ত হন, তখন ৫৩ দিন ফাতেমা তার সাথে হাসপাতালে ছিলেন। করোনা মহামারীতে যখন মানুষ প্রিয়জনের কাছে যেতেও ভয় পেত, এমন সময় সেবিকা হয়ে, সাহস হয়ে খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা।

সবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছেন, তখনও ফাতেমা ছিলেন তার সফরসঙ্গী।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। গতকাল ৩০ ডিসেম্বর সেই ছায়াসঙ্গী ফাতেমাকেও চিরবিদায় জানালেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Tags: খালেদা জিয়াবেগম খালেদা জিয়া
Previous Post

তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিন আজ

Next Post

কাঁটাতারের ওপারে স্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’

Next Post
খালেদা জিয়া বসে আছেন একটি সোফায়, পেছনে একটি জানালা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁটাতারের ওপারে স্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া পাকিস্তানের স্পিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT