চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুশইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 05, ডিসেম্বর 2025
in - সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক পুশইনের শিকার হয়ে আলোচনায় আসা অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে অবশেষে নিজ দেশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার ৮ বছরের ছেলে মো. সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এর আগে, গত ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে। গত ২২ আগস্ট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার দুই নাবালক সন্তান।

অন্তঃসত্ত্বা সোনালী বিএসএফের কাছে হস্তান্তর, বাংলাদেশ-ভারত সীমান্তে. Channel i News - চ্যানেল আই নিউজ মানবিক পরিস্থিতি বিবেচনায় আদালত ২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মায় দেন এবং কূটনৈতিক উদ্যোগে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করে।

হস্তান্তর শেষে লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ সীমান্তে মানবিক সংকট বাড়িয়ে দিচ্ছে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশ সরকার ও বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দিয়ে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিজিবি আশা প্রকাশ করেছে ভবিষ্যতে বিএসএফ এ ধরনের অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং সীমান্তে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক ব্যবস্থাপনা বজায় রাখবে।

Tags: বর্ডার গার্ড বাংলাদেশ
Previous Post

অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর: তারেক রহমান

Next Post

এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

Next Post
বিক্ষোভকারীরা মশাল ও আগুনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

নোয়াখালী এক্সপ্রেসের পলাশের ছবি, তিনি একটি কালো স্যুট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস আমার মতোই রক এন্ড রোল থাকবে: পলাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT