প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে আবার জেলে যেতে হবে এবং আদালতে আবেদন করতে হবে। ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আদালতের অনুমতি সাপেক্ষেই কেবল তিনি বিদেশে যেতে পারবেন।







