চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ গৃহবধূ থেকে অপরাজেয় নারী খালেদা জিয়া: জ্যোতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 30, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
প্রথম নারী নেত্রী খালেদা জিয়া ও জ্যোতির ছবি, বাংলাদেশি নারীর শক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তাকে স্মরণ করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সেখানে তিনি খালেদা জিয়াকে ‘অতি সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে অপরাজেয় নারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

জ্যোতিকা জ্যোতি লেখেন, বিদায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম এদেশে মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রবর্তন করেন। রক্ষণশীল, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পিছিয়ে থাকা নারীদের জন্য এ ঘটনা মাইলফলক হয়ে থাকবে।

জ্যোতি মনে করেন, বেগম খালেদা জিয়ার এই নারী শক্তির নেতৃত্বেই মূলত দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির পূর্ণ বিকাশ হয়।

জ্যোতি লেখেন, একজন অতি সাধারণ গৃহবধূ থেকে নানা উত্থান-পতন ও দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে গড়ে ওঠা এই অপরাজেয় নারীর রাজনৈতিক যাত্রা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে, শেখ হাসিনার অবর্তমানে দেশের নারীদের যে নাজেহাল অবস্থা, নির্জীব খালেদাও এ অবস্থায় একরকম শক্তি হয়ে ছিলেন।

সবশেষে জ্যোতি লেখেন, দেশ তার (খালেদা জিয়া) অভাব বোধ করবে। তার বিদেহী আত্মার শান্তি হোক। জয় নারী শক্তি!

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Tags: খালেদা জিয়াজ্যোতিকা জ্যোতিলিড বিনোদন
Previous Post

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কষ্ট দেওয়া হয়েছে: বেবী নাজনীন

Next Post

খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা ও জানাজায় থাকবেন ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Next Post
ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা ও জানাজায় থাকবেন ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সাধারণ ছুটিতে যা বন্ধ থাকবে, যা খোলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT