চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 11, জানুয়ারি 2023
in ঢাকা
A A
চিংড়ি মাছের ঝুড়ি হাতে ধরা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে তিন হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্ণয়-এর নেতৃত্বে কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক ও একটি বাস তল্লাশী করে প্রায় তিন হাজার ৫০০ কেজি (৮৭.৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এছাড়াও অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা উপস্থিত ছিলেন।

Previous Post

আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব: প্রধানমন্ত্রী

Next Post

ক্যাবরেরা আরও একবছর জামালদের কোচ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের কোচ জামাল উদ্দিনের ছবি, পটভূমিতে দলের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাবরেরা আরও একবছর জামালদের কোচ

বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, উজ্জ্বল হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারালো উনিশের মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT