চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাস পর জামিন পেলেন কেজরিলওয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেতা কেজরিলওয়াল জামিনে মুক্তি পেয়েছেন, জনসমাগমে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের ৬ মাস পর অবশেষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এনডিটিভি জানিয়েছে, আজ (১৩ সেপ্টেম্বর) শুক্রবার বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেজরিওয়ালকে জামিন দেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেগুলো হলো-জেল থেকে বেরোনোর পর তিনি কোন ফাইলে সই করতে পারবেন না। সেইসঙ্গে নিজের দপ্তরেও যেতে পারবেন না। এছাড়া, প্রকাশ্যে এই সংক্রান্ত কোন মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

এর আগে দেশটির আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’র মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। সর্বশেষ সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন কেজরিওয়াল।

জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে যান। গত ৫ সেপ্টেম্বর সে সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। এরপর রায় স্থগিত রাখা হয়। শেষমেশ আজ সেই রায় ঘোষণা হলো।

গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। পরে সিবিআইও একই মামলায় তাকে গ্রেপ্তার করে। কেজরিওয়াল গ্রেপ্তারের আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে তিনিই হলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালে গ্রেপ্তার হন।

দেশটির শীর্ষ আদালত লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দেয়। অবশ্য পরে তিনি তিহাড়ে আত্মসমর্পণ করেন। অবশেষে ছয় মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল। এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি তিনি। কারণ, সিবিআইয়ের মামলা তখনও ঝুলে ছিল। এবার দুই মামলাতেই তাকে জামিন দেওয়া হলো।

ইডি ও সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালে দিল্লি সরকারের নতুন আবগারি নীতি রূপায়ণের মধ্য দিয়ে কেজরিওয়ালের দল ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছিলেন। কিন্তু ঘুষের কোনো টাকা তদন্তকারী সংস্থা উদ্ধার করতে পারেনি। অকাট্য প্রমাণও হাজির করতে পারেনি। অভিযুক্ত ও ধৃত কারও বাড়ি থেকেও টাকা পায়নি। ইডি ও সিবিআইয়ের দাবি, সেই টাকা দলের নেতারা গোয়া বিধানসভা ভোটে খরচ করেছিলেন।

কেজরিওয়ালের দল তাকে গ্রেপ্তারের ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছে।

Tags: দিল্লির মুখ্যমন্ত্রী
Previous Post

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন দলগুলোর সদিচ্ছা: বদিউল আলম মজুমদার

Next Post

চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও প্রভাব পড়েনি পণ্যের দামে

Next Post
বাজারে মাছ বিক্রি করছেন বিক্রেতারা, ক্রেতারা কেনাকাটা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও প্রভাব পড়েনি পণ্যের দামে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সার্জেন্ট জহুরুল হক হলে গণবিয়ে: ফেসবুকে পাত্র-পাত্রী সন্ধানের হিড়িক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT