চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিকূল আবহাওয়া মাথায় রেখে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 09, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রস্তুত ঈদের জামাতের জন্য মসজিদের প্রবেশদ্বার ও মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ৯ এপ্রিল জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র একথা বলেন।

তিনি বলেন, গত বছর প্রবল বৃষ্টিপাত হওয়ার পরও এখানে কোন ধরনের সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভিতরে আসতে পারেনি এবং সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে। এবার আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানালেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ইতোমধ্যেই আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি। তবুও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র বলেন, যদি এখানে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হয়, তবে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)। আমি মনে করি, আমাদের যে আয়োজন আছে এটার মাধ্যমে সকলেই এখানে স্বাচ্ছন্দ্যভাবে জামাতে অংশগ্রহণ করতে পারবে।

এ সময় মেয়র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে উল্লেখ করে- ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার আহ্বান জানান। তিনি ঢাকাবাসীসহ দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়াও জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলেও তিনি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন উপস্থিত ছিলেন।

Tags: ঈদ জামাতঈদ-উল-ফিতরঈদের প্রধান জামাতশেখ ফজলে নূর তাপস
Previous Post

‘পাহাড়ের আতঙ্ক’ হয়ে ওঠা কে এই নাথান বম

Next Post

‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ড ডাউনি জুনিয়রের

Next Post
অ্যাভেঞ্জার্সের থোর চরিত্রে টম হিডলস্টোনের ছবি, মার্ভেল সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'আয়রনম্যান' চরিত্রে ফিরতে 'আপত্তি নেই' রবার্ড ডাউনি জুনিয়রের

জনগণ ট্রেনে ঈদযাত্রার জন্য ঘরমুখো, ভিড় অনেক বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT